1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
Title :
রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকার নতুন শেয়ার ইস্যুতে অনুমোদন বিএসইসির টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত সীমান্তবাসীর পাশে ৬ বিজিবি, ৬০ পরিবার পেল ত্রাণ সহায়তা কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘন্টা পার না হতেই আবারও চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বাকপ্রতিবন্ধীর মৃত্যু ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি ঋণ জালিয়াতির আসামির নামে তিন ব্যাংকে ১৬২ কোটি টাকার এফডিআর, তদন্তে দুদক অস্বাভাবিক দরবৃদ্ধি, সানলাইফ ইন্স্যুরেন্সকে ঘিরে তদন্তের নির্দেশ বিএসইসির কোকা-কোলা বাংলাদেশে ফ্রন্ট লাইন মার্কেটিং পরিচালক হিসেবে যোগ দিলেন লায়লা ফারজানা

হবিগঞ্জে স্ত্রী’র হাতে স্বামী খুন আদালতে স্ত্রীর স্বীকারোক্তি

  • আপডেট : শনিবার, ৪ মার্চ, ২০২৩, ৫.১৯ পিএম
  • ২৩১ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের নিজ চৌকি বাউসী গ্রামে বৃদ্ধ আব্দুর রহমান (৬৫) কে সম্পত্তির লোভে স্ত্রী আলেয়া বেগম পরিকল্পিত ভাবে হত্যা করেছে বলে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করেছে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই অনিক পাল। গত বৃহস্পতিবার বিকালে আব্দুর রহমান নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করে থানা পুলিশ। এই হত্যাকান্ডের পরপরই সন্দেহের তীর স্ত্রী আলেয়া বেগম ও সন্তানের দিকে যাচ্ছিল।

পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে স্ত্রী আলেয়া বেগম স্বামীকে হত্যাকান্ডের দায় স্বীকার করেন। এ ব্যাপারে নিহতের বড় মেয়ে শিপা বেগম বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা নং- ০২/ তারিখ ০২-০৩-২০২৩ইং দায়ের করেন। মামলায় বাদীনির মা ও নিহতের স্ত্রী আলেয়া বেগমকে প্রধান করে অজ্ঞাত নামাদের আসামী করা হয়। স্থানীয় সুত্রে জানা যায় উক্ত গ্রামের বৃদ্ধ আব্দুর রহমান (৬৫) এর ৪ মেয়ে ও ৪ ছেলে রয়েছে ২ ছেলে প্রবাসে থাকে। বড় মেয়ে শিপা বেগমও প্রবাসে ছিল বর্তমানে ওই মেয়ে ঢাকাতে বসবাস করে।

বাড়িতে স্ত্রী ও ৫ ছেলে মেয়ে থাকে আব্দুর রহমানের সাথে তার স্ত্রী আলেয়া বেগমের দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে মনোমালিন্য চলে আসছিল। স্বামী আব্দুর রহমান আলাদা রুমে থাকেন সন্তানরে নিয়ে স্ত্রী অপর রুমে থাকেন। গত বুধবার দিবাগত গভীর রাতে আব্দুর রহমান নিজ শয়ন কক্ষে খুন হন। বৃহস্পতিবার সকালে প্রতিবেশী আব্দুর রহমানকে ডাকতে এসে রক্তাক্ত অবস্থায় তার নিথর দেহ পক্ষে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ওসি মোহাম্মদ ডালিম আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে মৃতদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের থানায় নিয়ে আসেন। নিহত আব্দুর রহমানের নাকে আঘাতের চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে নিহতের বড় মেয়ে শিপা বেগম বাদী হয়ে মা আলেয়া বেগম এর নাম উল্লেখ্য করে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে স্ত্রী আলেয়া বেগম তার স্বামী বৃদ্ধ আব্দুর রহমানকে সম্পত্তির লোভে হত্যা করে মর্মে স্বীকার করেন গত শুক্রবার সকালে নিহতের ময়না তদন্তের জন্য মৃতদেহ হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়।

ধৃত স্ত্রী আলেয়া বেগমকে নিয়ে তদন্ত কর্মকর্তা এসআই অনিক পাল হবিগঞ্জের বিজ্ঞ আদালতে হাজির করলে আলেয়া বেগম ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করেছেন বলে জানিয়েছেন পুলিশ, এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ডালিম আহমদ বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে নিহতের স্ত্রী হত্যাকান্ডের কথা স্বীকার করেছেন এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন তদন্তকালে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com