1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে ৩১ আগস্ট ব্যাংক এশিয়ার ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বিক্রি করলেন উদ্যোক্তা পরিচালক

আরামবাগে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

  • আপডেট : শনিবার, ৪ মার্চ, ২০২৩, ১২.৩৭ পিএম
  • ২৪০ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর আরামবাগে মাইক্রোবাসের ধাক্কায় আরাফাত ইসলাম তানভীর (২০) নামে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহতের দাদি আসমা খাতুন জানান, আরাফাত নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মামুদি গ্রামের মো. আলমিনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে দক্ষিণ কমলাপুর কবরস্থান রোডে একটি বাসায় থাকতেন। সে আবুজর গিফারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।

হাসপাতালে মৃত তানভীরের পরিচিত সালমান ইসলাম সাকিব জানান, তানভীর শুক্রবার রাতে সাব্বির ও অমিত নামে দুই বন্ধুকে নিয়ে এলাকাতেই একটি অনুষ্ঠানে যান। সেখান থেকে নিজের মোটরসাইকেলে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হন। মোটরসাইকেল চালাচ্ছিলেন তানভীর নিজেই। রাত সাড়ে ১২টার দিকে আরামবাগ রয়েল ডিলাক্স বাস কাউন্টারের পাশে হায়েস মাইক্রোবাস ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান ৩ জন। এতে গুরুতর আহত হন তানভীর। দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকালে সেখানে মৃত্যু হয় তার।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মতিঝিল থানা পুলিশ তদন্ত করে দেখছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com