1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জিরো টলারেন্স নীতি ঘোষণা করল টুইটার

  • আপডেট : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ১.৩৫ পিএম
  • ২৬৮ Time View

টুইটার সহিংস বক্তব্যর বিরুদ্ধে নতুন নীতি ঘোষণা করেছে। বুধবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, গুরুতর কোনো বিষয় হলে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।

প্ল্যাটফর্মটি আগেও একাধিক টুইটে বলেছে, তারা সহিংস কন্টেন্ট এবং  ভাষা নিয়ে কয়েকটি নীতিগত পরিবর্তন এনেছে। তবে নতুন নীতির সঙ্গে বিদ্যমান নীতির অনেক মিল রয়েছে। নীতিমালায় কোনো বিষয় নিয়ে হুমকি, ক্ষতির ইচ্ছা,সহিংসতার উস্কানি নিষিদ্ধ করা হয়েছ।

নতুন নীতিতে ব্যক্তিগত বা ব্যবসায়িক উদ্দেশ্যে কারো বাড়িঘর, যেকোনো আশ্রয়স্থল বা অবকাঠামো ক্ষতি করার হুমকিও নিষিদ্ধ করা হয়েছে।

আরেক টুইটে প্রতিষ্ঠানটি সহিংস বক্তব্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা করে। নীতি লঙ্ঘন করা হলে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে বলেও জানায়।

টুইটার জানায়, যদি সহনীয় পর্যায়ে নীতি লঙ্ঘন হয় তবে টুইট ডিলিট করে পুনরায় অ্যাকাউন্ট ফিরে পাওয়া যাবে।
২০১৮ সালে টুইটার তাদের সুরক্ষা নীতিটি আপডেট করে। এতে বলা হয়, এমন কোনো মন্তব্য যা কোনো গোষ্ঠীর জন্য অমানবিক বা অফলাইনে ক্ষতির আশংকা তৈরি করে, তবে সেসব মুছে দেওয়া হবে।

প্ল্যাটফর্মটি গত কয়েক বছরে প্রায়শই নীতি সংশোধন করেছে। তবে ইলন মাস্কের মালিকানায় আসার পর এটিই সর্বশেষ টুইটার পলিসি আপডেট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com