1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যান উল্টে পথচারী নিহত

  • আপডেট : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ১.২৮ পিএম
  • ২৪২ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীতে যাত্রাবাড়ীর গোলাপবাগ মোড়ে চালক নিয়ন্ত্রণ হারালে একটি কাভার্ড ভ্যান উল্টে গিয়ে এর নিচে চাপা পড়ে জাহিদ মোল্লা (৩৭) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০২ মার্চ) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই ব্যক্তি। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। 

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওসমান আলী জানান, সকালে গোলাপবাগ মোড়ে একটি কাভার্ড ভ্যান নিয়ে ঢাল থেকে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে শ্যামলী পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে যায় এবং এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান জাহিদ নামে এক পথচারী। খবর পেয়ে গাড়ির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের চাচাতো ভাই সিহাব মোল্লা জানান, জাহিদ মোল্লার বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম কৃষ্ণপুর গ্রামে। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মৃত মোস্তফা মোল্লা। পেশায় রংমিস্ত্রী জাহিদ চট্টগ্রামে কাজ শেষ করে এদিন সকালেই ঢাকা আসেন। এখান থেকে গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল তার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com