1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
Title :
রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকার নতুন শেয়ার ইস্যুতে অনুমোদন বিএসইসির টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত সীমান্তবাসীর পাশে ৬ বিজিবি, ৬০ পরিবার পেল ত্রাণ সহায়তা কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘন্টা পার না হতেই আবারও চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বাকপ্রতিবন্ধীর মৃত্যু ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি ঋণ জালিয়াতির আসামির নামে তিন ব্যাংকে ১৬২ কোটি টাকার এফডিআর, তদন্তে দুদক অস্বাভাবিক দরবৃদ্ধি, সানলাইফ ইন্স্যুরেন্সকে ঘিরে তদন্তের নির্দেশ বিএসইসির কোকা-কোলা বাংলাদেশে ফ্রন্ট লাইন মার্কেটিং পরিচালক হিসেবে যোগ দিলেন লায়লা ফারজানা

মার্চেই সম্পন্ন হবে সায়েদাবাদ বাস টার্মিনালের কাজ

  • আপডেট : বুধবার, ১ মার্চ, ২০২৩, ৭.৪৩ পিএম
  • ১৯০ Time View

নিজস্ব প্রতিনিধিঃ সায়েদাবাদ বাস টার্মিনালের কাজ চলতি মার্চ মাসের মধ্যেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১ মার্চ) মান্ডা খাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি মেয়র বলেন, যেখানে-সেখানে কাউন্টার, সেই কাউন্টার ঘিরে রাস্তার ওপর গাড়ি রেখে দেওয়া ও যানজট সৃষ্টি করা— এগুলো আর হতে দেওয়া হবে না। এজন্য যে অবকাঠামো উন্নয়ন প্রয়োজন ছিল, আমরা সায়েদাবাদ বাস টার্মিনালের আধুনিকায়ন করেছি ও সেটার পরিসর আমরা বৃদ্ধি করেছি।

তিনি বলেন, সায়েদাবাদ বাস টার্মিনালের কাজ চলতি মার্চ মাসের মধ্যেই আমরা সম্পন্ন করতে পারব। সুতরাং সায়েদাবাদ বাস টার্মিনাল আধুনিক হওয়ার পরে বাইরে যত্রতত্র কাউন্টারের আর প্রয়োজন হবে না। আগামী এপ্রিল মাস থেকেই যেন সব বাস কাউন্টার টার্মিনালের ভেতর চলে আসে আমরা সেই ব্যবস্থা করেছি। পর্যাপ্ত কাউন্টারের ব্যবস্থা করেছি ফলে বাসগুলো সড়কে না রেখে টার্মিনালে রাখতে হবে।

ফজলে নূর তাপস বলেন, টার্মিনালের ভেতর ডিপোর ব্যবস্থা করেছি। গাড়ি রাখার ব্যবস্থা করেছি। সেটা ব্যবহার করতে হবে। তাহলে ঢাকা শহরে একটি শৃঙ্খলা আসবে ও যেখানে সেখানে আর যানজট থাকবে না। আমরা চাই ঢাকাবাসীকে যানজটমুক্ত একটি সচল ঢাকা উপহার দিতে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসেনর সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোয়ে মেন জো, প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com