1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

মাধবপুরে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.৫৪ পিএম
  • ৩৯৩ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা এলাকায় অভিযান চালিয়ে একটি মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফয়সল মিয়া (২৩) কে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সূত্রে সংবাদ পেয়ে মাধবপুর থানার এসআই রাজীব রায় একদল পুলিশ নিয়ে গত রোববার রাতে বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। সে উপজেলার রিয়াজনগর গ্রামের মিয়া হোসেনের ছেলে।

এই বিষয়ে সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ২০১৬ সালের একটি মাদক মামলায় গত বছরের ২৪-ডিসেম্বর ফয়সল মিয়ার কে আদালত ১ বছরের সাজা দেন ও গ্রেফতারি পরোয়না জারি হয়। এরপর থেকে সে পলাতক ছিল। আদালতের মাধ্যমে ফয়সল মিয়াকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com