1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
Title :
জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা মাও সে-তুঙের দেওয়া উপহার অযত্নে; ভাসানীর ঐতিহাসিক ট্রাক্টর ও স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি প্রথম প্রান্তিক প্রকাশ করেছে জেনেক্স ইনফোসিস Price Sensitive Information of Genex Infosys PLC Financial Statements (Q1) of aamra networks limited প্রথম প্রান্তিকের প্রকাশ করেছে একমি ল্যাবরেটরিজ

শেখ কামাল যুব গেমস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.১৩ পিএম
  • ২৪৬ Time View

দীর্ঘ অপেক্ষার পালা শেষ। চার হাজার অ্যাথলিটের কলকাকলিতে এবার মাতবে রাজধানীর আর্মি স্টেডিয়াম। জানুয়ারি থেকে শুরু হওয়া জেলা-উপজেলা পর্যায় শেষে এবার শেখ কামাল যুব গেমসের চূড়ান্ত পর্বের পর্দা উঠল অবশেষে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে গেমসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্বব্যাপী আর্থিক মন্দার কারণে সবকিছুতেই কৃচ্ছ্রসাধনের সিদ্ধান্ত নিলেও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আয়োজনের জাঁকজমকতায় কোনো কমতি রাখেনি।

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আর্মি স্টেডিয়ামে হচ্ছে এবারের উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে সন্ধ্যা ৭টায় উপস্থিত হয়ে গেমসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আমন্ত্রিত অতিথি এবং দর্শকের জন্য স্টেডিয়ামের গেট খোলা হয় বিকেল ৫টায়।

উদ্বোধনের পর সেনানিবাস থেকে যুব গেমসের মশাল নিয়ে স্টেডিয়ামে আসবেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাইকলিস্ট ফারহানা সুলতানা শিলা এবং ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাঁতারু সেলিম মিয়া। পরে তাদের হাত থেকে নিয়ে সেই মশাল বহন করে গেমস মশাল জ্বালাবেন এশিয়ান ইনডোর গেমসের স্বর্ণপদকজয়ী স্প্রিন্টার ইমরানুর রহমান এবং সাউথ এশিয়ান গেমসের স্বর্ণজয়ী কারাতেকা মারজান আক্তার। অ্যাথলিটদের গেমস শপথ পাঠ করানোর কথা রয়েছে দ্রুততম মানবী শিরিন আক্তারের। প্যারেডেও অংশ নেবেন অ্যাথলিটরা।

বিশ্বব্যাপী আর্থিক মন্দার কারণে এবারের উদ্বোধনী আয়োজনে নেই খুব বেশি জাঁকজমক। দেশীয় সংস্কৃতিকে মাথায় রেখে সাজানো হয়েছে পুরো আয়োজন।

এদিকে গেমসের মশাল বহনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ইমরানুর। আশা করেন, এ গেমস থেকে উঠে আসবে আগামীর তারকা অ্যাথলিট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com