1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
Title :
জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক মাধবপুর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান টাঙ্গাইলে ভাষা কর্মশালা ও পুরষ্কার বিতরণ সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স

বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ

  • আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ১.৪৮ পিএম
  • ২৩৪ Time View

সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৯১তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে কমিশন্ড অফিসার পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: কমিশন্ড অফিসার। পদের সংখ্যা: নির্ধারিত না। আবেদন যোগ্যতা: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় যেকোনো একটিতে জিপিএ-৫ ও অন্যটিতে জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। ইংরেজি মাধ্যম হলে ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে ‘এ’ গ্রেড, তিনটিতে ‘বি’ গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়েই ন্যূনতম ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।

অথবা ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে দুটিতে ‘এ’ গ্রেড, তিনটিতে ‘বি’ গ্রেড ও একটিতে ‘সি’ গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়ের মধ্যে একটিতে ‘এ ’গ্রেড এবং একটিতে ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।

তবে ২০২৩ সালের এইচএসসি বা এ লেভেল পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি জিপিএ-৫ বা ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে ‘এ’ গ্রেড, তিনটিতে ‘বি’ গ্রেড বা সমমান ফলাফল থাকতে হবে।

এছাড়াও প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। ২০২৪ সালের ১ জানুয়ারি তারিখে বয়স সাড়ে ১৬ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য বয়স ১৮ থেকে ২৩ বছর।

পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ও প্রসারণ ৩২ ইঞ্চি, ওজন ৫৪ কেজি। নারী প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ও প্রসারণে ৩০ ইঞ্চি, ওজন ৪৭ কেজি।

যেভাবে আবেদন: আগ্রহীরা এই ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের ওপরে ডান দিকে ‘অ্যাপ্লাই নাউ’ অপশনে ক্লিক করে বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: আবেদনকারী প্রার্থীদের টেলিটক, ট্রাস্ট ব্যাংক টি-ক্যাশ, ভিসা বা মাস্টারকার্ড, বিকাশ, রকেট ইত্যাদির মাধ্যমে ১,০০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৪ এপ্রিল, ২০২৩

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com