1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
Title :
আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট চতুর্থ শিল্পবিপ্লবের পথে ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় একদিনে পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-৯ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সাড়ে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ ঢাকা-চট্টগ্রাম রুটে আধুনিক ইলেকট্রিক ট্রেন, শেষ হয়েছে নকশার কাজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আমরা টেকনোলজিস পুঁজিবাজার গতিশীল করতে কোম্পানি আইনে নতুন বিধানের সুপারিশ ডিবিএর কুমিল্লায় মাদক উদ্ধারে বিশেষ পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক কুমিল্লায় পুলিশের শ্রেষ্ঠত্বে দাউদকান্দির চমক, শ্রেষ্ঠ সার্কেল ও ওসি দুই স্বীকৃতিই দাউদকান্দির কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

প্রায়ই কি পিঠের ব্যথায় ভোগেন?

  • আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ১.৩৫ পিএম
  • ২৭৩ Time View

পিঠের ব্যথায় কাবু হন না, এমন মানুষ এখন আর খুঁজে পাওয়া যায় না। অল্প বয়স থেকে শুরু করে বয়স্করা পর্যন্ত এ যন্ত্রণার শিকার হচ্ছেন প্রায়ই। এ থেকে কি বাঁচার উপায় জানেন?

তথ্যপ্রযুক্তির এ যুগে শারীরিক পরিশ্রমের চেয়ে মানসিক পরিশ্রমই এখন সবার বেশি। যে কারণে এখন  প্রায় সবারই বসে বসে কাজ করতে হয়। আর এক কারণেই বাড়ছে পিঠে ব্যথার রোগীর সংখ্যা।

প্রায়ই এ সমস্যায় ভুগলে ধরে নিতে পারেন আপনার লাইফস্টাইলে বিশেষ করে অভ্যাসে বেশকিছু পরিবর্তন আনতে হবে।

এগুলো হলো-

১। একটানা কোথাও দীর্ঘ সময় বসে না থাকা।

২। বসে কাজের সময় অন্তত ৩০ মিনিট পর উঠে দাঁড়ান এবং ১ মিনিট একটু হাঁটাচলা করুন।

৩। প্রতিদিন ভোরে ওঠার চেষ্টা করুন। ভোরের প্রাকৃতিক বাতাসে বুক ভরে নিশ্বাস নিন। ১০ মিনিট হাঁটুন। অনুশীলন করুন শবাসন, ভুজঙ্গাসন কিংবা বৃক্ষাসন।

৪। রাতে যতটা সম্ভব তাড়াতাড়ি ঘুমাতে যান। ঘুমানোর সময় মাথার নিচে বালিশ না নিয়ে সোজা হয়ে ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন।

৫। প্রায়ই পিঠের ব্যথায় কাতর হলে হালকা গরম পানিতে গোসলের অভ্যাস করতে পারেন।

৬। গরম ভাতের সঙ্গে খাওয়ার অভ্যাস করুন আধা চামচ হলুদের গুড়া। কিংবা হালকা গরম দুধের সঙ্গে হলুদ খেতে পারেন। কেননা আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, হলুদে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি আর্থ্রাইটিক উপাদান পিঠের ব্যথা কমাতে সাহায্য করে।

৭। সবশেষে পিঠের ব্যথা চট জলদি সারাতে রসুন আর কালোজিরা মিশানো সরিষাতেলে পিঠে মালিশ করুন। এরপর হালকা করে নিন ফুট ম্যাসাজও। কারণ পায়ের সঙ্গে মেরুদণ্ডের জয়েন্ট রয়েছে। তাই ব্যথা থেকে নিস্তার পেতে পায়ের তলায় আঙুলের ডগা দিয়ে কিছুক্ষণ মালিশ করতে পারেন। এতে পিঠের স্নায়ুতে রক্তপ্রবাহ উন্নত হবে, সেই সঙ্গে ব্যথাও কমবে।

সূত্র: আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com