1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

নারায়ণগঞ্জে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

  • আপডেট : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.৪৩ পিএম
  • ২২৮ Time View

নিজস্ব প্রতিনিধিঃ জমি নিয়ে বিরোধে নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শালমদী এলাকায় বাতেন ও মোসলেম গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে বাতেন, রেজাউল, গিয়াসউদ্দিন, রমজান, আউয়াল, মোসলেম, মোস্তফা, ফারুক ও সোহরাবের নাম জানা গেছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গিয়াসউদ্দিন, রমজান, এক নারী, মোসলেম, মোস্তফা ও ফারুকের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত মোসলেম বলেন, ‘শালমদী চকের মধ্যে একটি ফসলি জমির ১২ শতাংশ পৈতৃক সূত্রে তারা রেকর্ডভুক্ত মালিক হয়েছেন। ওই জমিটি বাতেন গং জোরপূর্বক দখলে রেখেছে। শুক্রবার জমিতে চারা রোপণ করে বাড়ি ফেরার পরই প্রতিপক্ষের লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা শাবল ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে আমাদের নারী ও পুরুষসহ পাঁচ-ছয়জন আহত হয়েছেন।’

এদিকে আহত বাতেন বলেন, ‘জমিটি দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে আমার ভোগদখলে রয়েছে। হঠাৎ করে প্রতিপক্ষ রেজাউলসহ তার লোকজন অবৈধভাবে দখলের চেষ্টা চালায়। এতে বাধা দিলে তাদের লোকজন আমাদের লোকজনকে বেধড়ক মারধর করে। এতে অন্তত ছয়-সাতজন গুরুতর আহত হয়েছে।’

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আহত ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, ‘এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com