1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
Title :
ভারতে বসে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা, সংসদীয় কমিটিকে জানাল মোদি সরকার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, আসছে বিনিয়োগকারী প্রতিনিধিদল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক ঢাকা সেন্ট্রাল, ঢাকা ইস্ট জোন ও ঢাকার ৬টি কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের “হেলথ ক্যাডার ডে-২০২৬” আয়োজনে ব্যাংকিং পার্টনার প্রিমিয়ার ব্যাংক বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫

ওমরাহ করতে গিয়ে দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

  • আপডেট : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.১২ পিএম
  • ২৪৫ Time View

সৌদি আরবের জেদ্দা-মদিনা সড়কে দুর্ঘটনায় একই পরিবারের দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহত দুইজন এক সপ্তাহ আগে বাংলাদেশ থেকে সৌদিতে ওমরাহ ভিসায় গিয়েছিলেন। তাদের মধ্যে একজনের নাম আব্দুল মালেক মেম্বার ও অপরজন তাছলিমা বেগম। তাদের বাড়ি নরসিংদী জেলার শিবপুর সাদারচর ইউনিয়নে।

গাড়িতে একই পরিবারের আটজন ছিলেন, জিয়ারতের উদ্দেশ্যে তারা জেদ্দা থেকে মদিনা যাচ্ছিলেন। তবে কি কারণে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি এখনও। তদন্তের পর দুর্ঘটনার কারণ জানা যাবে।

সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে মদিনা সরকারি হাসপাতালে। নিহতদের মরদেহ রাখা হয়েছে একই হাসপাতালে। তাদের মরদেহ কবে দেশে নিয়ে আসা হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com