1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

মির্জা ফখরুলের অসুস্থতার কারণ জানা গেল

  • আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.০৯ পিএম
  • ২৪৭ Time View

হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত স্ট্রেসের (মানসিক চাপ) কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এছাড়া তার শারীরিক কোনো জটিলতা পাওয়া যায়নি।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালে গিয়ে মির্জা ফখরুলের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নিয়ে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন দলটির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন।

ডা. জাহিদ হোসেন, গুলশান কার্যালয়ে এসে অসুস্থ বোধ করার পর তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালের ইমারজেন্সিতে নেয়া হয়। চিকিৎসক মমিনুজ্জামান তার ইসিজি ও রক্তসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করেছেন। আপাতত তিনি পর্যবেক্ষণে আছেন। তবে পরীক্ষা-নিরীক্ষায় এখন পর্যন্ত তার কোনো ধরনের জটিলতা পাওয়া যায়নি।

তিনি বলেন, সব পরীক্ষার রিপোর্ট দেখার পর চিকিৎসকরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। উনার প্রচণ্ড স্ট্রেস গেছে। ভাবি (মির্জা ফখরুলের স্ত্রী) অসুস্থ, উনার ভাই গতকাল রাতে অ্যাক্সিডেন্ট করে এভার কেয়ার হাসপাতালে ভর্তি। দলের আবার আজকে প্রোগ্রাম আছে। সবকিছু মিলিয়ে তিনি স্ট্রেসের মধ্যে ছিলেন। এ কারণে কাজ করতে করতে এক পর্যায়ে অসুস্থ বোধ করেন।

এর আগে সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নিজের চেম্বারে আসার কিছুক্ষণ পর বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন। এসময় তার শ্বাসকষ্ট হচ্ছিল। পরে তাকে হাসপাতালে নেয়া হয়।

গত ৯ ফেব্রুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন। চিকিৎসা শেষে এক সপ্তাহ পর গত ১৬ ফেব্রুয়ারি সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে ফেরেন তারা।

মির্জা ফখরুল সিঙ্গাপুরের সুপ্রিম ভার্সুলার অ্যান্ড আন্তর্জাতিক ক্লিনিকে চিকিৎসা নেন। তার স্ত্রী রাহাত আরা বেগম চিকিৎসা নেন সিঙ্গাপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হাসপাতালে। তারা সেখানে এক সপ্তাহ অবস্থান করেন।

২০১৫ সালে কারাবন্দি অবস্থায় মির্জা ফখরুলের ঘাড়ের ইন্টার্নাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। এরপর থেকে প্রতিবছরই চিকিৎসার (ফলোআপ) জন্য তাকে সেখানে যেতে হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com