1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে জুলাই-আগস্টে ২৯.৫ কোটি ডলার ঋণ সহায়তা, পরিশোধ করতে হয়েছে ৭০ কোটি নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স স্পিনিং বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

ছদ্মবেশী দুদক টিমের কাছে বিআরটিএ’র দালাল চক্রের ঘুষ দাবি

  • আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.৪৬ এএম
  • ২৫৪ Time View

ছদ্মবেশী দুদক টিমের কাছে বিআরটিএ’র দালাল চক্রেরের কয়েক সদস্য ঘুষ দাবি করেছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) মিরপুর-১০ এর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রাহকদের সেবা প্রদানে ঘুষ দাবির অভিযোগে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিআরটিএ অফিসে প্রবেশের কিছুক্ষণ পরই বেশ কয়েকজন দালাল দুদক টিমের কাছে সেবা দেওয়ার বিনিময়ে ঘুষও দাবি করে।

দুদক উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় থেকে একটি টিম এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। অভিযানকালে টিমের সদস্যরা প্রথমে ছদ্মবেশে অফিসের সামগ্রিক সেবা প্রদান পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং সেবা গ্রহীতাদের সাথে কথা বলে। বিআরটিএ অফিসে প্রবেশের কিছুক্ষণ পর বেশ কয়েকজন দালাল অর্থের বিনিময়ে সেবা দেওয়ার কথা বলে এগিয়ে আসে। এমনকি নিরাপত্তা প্রহরী কিংবা আনসার সদস্যদের মধ্যেও কয়েকজনকে ঘুষের বিনিময়ে কাজ করে দেওয়ার চিত্র দেখা গেছে।

সূত্র আরও জানায়, কয়েকজন সেবাপ্রার্থী দালালদের দৌরাত্ম্য, অব্যবস্থাপনা এবং অর্থের বিনিময়ে লাইন ভঙ্গ করে সিরিয়াল সামনে নিয়ে আসার অভিযোগ করেন এবং অভিযান অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা টিমের কাছে অভিযোগ স্বীকার করে নেন এবং জনবল সংকটকে সমস্যার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।

এনফোর্সমেন্ট টিম দুর্নীতির সাথে যুক্ত কর্মচারী, আনসার সদস্য ও নিরাপত্তা রক্ষীদের পর্যবেক্ষণে রাখা, দালালদের বিরুদ্ধে বিআরটিএ কর্তৃক নিয়মিত অভিযান পরিচালনা করাসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com