1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
Title :
প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা

ভারতের কাছে ১০০ ইলেকট্রিক বাস চাইলেন কাদের

  • আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.৫৯ পিএম
  • ২১৩ Time View

ভারতের কাছে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর জন্য ১০০টি েইলেকট্রিক বাস চাওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ।

সাক্ষাৎকালে দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয় বলে জানান ওবায়দুল কাদের।

এসময় ভারতীয় ঋণ সহায়তা চুক্তির (এলওসি) আওতায় বিআরটিসির জন্য ৩০০টি ইলেকট্রিক ডবল-ডেকার এসি বাস সংগ্রহের বিষয়ে আলোচনা হয়। এ বছরের মধ্যেই ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর জন্য প্রাথমিকভাবে ১০০টি ইলেকট্রিক বাস সরবরাহের জন্য অনুরোধ করা হয়েছে বলে জানান মন্ত্রী। 

উল্লেখ্য, ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্যে সরকার ইলেকট্রিক ভেহিকল নীতিমালা প্রণয়নের কাজ করছে। এ মাসের মধ্যেই নীতিমালাটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।

পরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো।

সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com