1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
Title :
শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি বন্ধ হতে যাওয়া ৪ এনবিএফআইয়ের আমানতকারীদের টাকা ফেরাতে স্কিম বাংলাদেশ ব্যাংকের জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ, নতুন ইতিহাস তারেক রহমানের কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক

বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির শ্রদ্ধা

  • আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.০৩ পিএম
  • ২৩৯ Time View

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সমিতির সভাপতি মোঃ মামুন শেখ ও সাধারণ সম্পাদক শ্যামল কান্তি জয়ধরের নেতৃত্বে তারা জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন তারা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম খান, মাসুদ পারভেজ মিলন ও শেখ সোহেল রানা, কোষাধ্যক্ষ জাকির এইচ তালুকদার, দপ্তর সম্পাদক প্রদীপ কুমার জয়ধর (সুভাষ), জনকল্যাণ সম্পাদক এম শিমুল খান, সহ প্রচার সম্পাদক মাহবুবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা খানম।

এ সময় আরো উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা মন্ডলির সদস্য সিনিয়র সাংবাদিক পি আর বিশ্বাস ও সিনিয়র সাংবাদিক শেখ মোশারফ হোসেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুর সমাধিসৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com