1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

প্রধানমন্ত্রীকে নিয়ে গান গাইলেন মেয়র আতিক

  • আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.২৯ পিএম
  • ২৩১ Time View

রাজধানীর যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করতে নগরবাসীর জন্য কালশী ফ্লাইওভার ও ৬ লেনের সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বঙ্গবন্ধুকন্যাকে নিয়ে গান গেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে অনুষ্ঠানস্থলে পৌঁছান শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। প্রথমেই কালশী ফ্লাইওভার ও ৬ লেনের সড়কের ফলক উন্মোচন করেন সরকারপ্রধান।

পরে মঞ্চে আসন গ্রহণ করেন বঙ্গবন্ধুকন্যা। এ সময় বক্তব্যের একপর্যায়ে শেখ হাসিনাকে নিয়ে গান গেয়েছেন মেয়র আতিক। গানের কথাগুলো ছিল, ‘১৬ কোটি মানুষের মরমিয়া, শেখ হাসিনা তুমি শেখ হাসিনা…, দেশটাকে ভালোবাসো জীবন দিয়া, শেখের বেটি তুমি শেখ হাসিনা…।’

গান শুনে মঞ্চে বসে হাসতে দেখা যায় শেখ হাসিনাকে। এরপর বালুর মাঠে কালশী ফ্লাইওভার ও ইসিবি চত্বর থেকে মিরপুর ৬ লেন সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারপ্রধান।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে সাধারণ মানুষের মধ্যে দেখা দেয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। কালশী ফ্লাইওভার ও ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক ৬ লেনে প্রশস্ত হওয়াকে মিরপুরবাসীর জন্য আশীর্বাদ হিসেবে দেখছেন বাসিন্দারা। অনুষ্ঠানে যোগ দিতে আসা উচ্ছ্বসিত সাধারণ মানুষের আশা, এর ফলে আরও সহজ হবে যাতায়াত ব্যবস্থা।

মিরপুরের থেকে বিমানবন্দর, উত্তরা, বাড্ডা, বনানী ও মহাখালীর সঙ্গে যোগাযোগের পথ আরও সুগম হবে। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে মিরপুর থেকে যাওয়া যাবে বিমানবন্দর।

কর্তৃপক্ষ বলছে, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই ফ্লাইওভার তৈরি করবে মিরপুরের নতুন গেটওয়ে। কেবল এই ফ্লাইওভারই নয়, এর সঙ্গে নিচের প্রায় ৪ কিলোমিটার সড়ক, নতুন ফুটওভারব্রিজ আর ফুটপাত সব মিলিয়ে এই অঞ্চলের যোগাযোগে খুলছে নতুন দিগন্ত।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও বাংলাদেশ সেনাবাহিনী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com