1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার কাউন্সেলিং সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩, ১০.৪৪ এএম
  • ৪৪১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার কাউন্সেলিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার এ সেমিনার অনুষ্ঠিত হয়। কোর সার্চ এবং ব্র‍্যাক বিশ্ববিদ্যালয় ইকোনোমিক্স ক্লাব যৌথভাবে এ সেমিনারটি আয়োজন করে।

 উক্ত সেমিনারে বক্তব্য রাখেন রেকিট এর বাংলাদেশ ও শ্রীলঙ্কার সরবরাহ পরিচালক মোহাম্মদ জিয়া উদ্দিন, ওয়ালটনের বিপণন ও যোগাযোগ নির্বাহী পরিচালক দিদারুল আলম খান এবং কোর সার্চের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কাজী নাঈম। এ সেমিনারে অন্তর্ভুক্ত ছিল পেশা নির্বাচন, রেজুমি লেখা, পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম, নিয়োগ প্রস্তুতি, দক্ষতা বৃদ্ধিসহ আরো নানা বিষয়।

সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীরা বর্তমান প্রতিযোগিতামূলক চাকরি বাজার সম্পর্কে বিভিন্ন ধারণা লাভ করেন। এছাড়া সেমিনারে আসা অতিথিদের কাছ থেকে নিজেদের দক্ষতা উন্নয়নের বিভিন্ন খুঁটিনাটি বিষয় জানতে পারেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, কোর সার্চ জব প্লেসমেন্ট ট্রেনিংয়ের মাধ্যমে বিভিন্ন কোম্পানিকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের চাকরি প্রদানে সহায়তা করে থাকে। এছাড়াও কোর সার্চ বিভিন্ন দক্ষতা বৃদ্ধি মূলক কোর্স প্রদানের মাধ্যমে বিগত কয়েক বছর যাবত শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশা জীবন উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে আসছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com