1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
Title :
বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে বিদ্যুৎ, গ্যাস ও তেলের মূল্যবৃদ্ধিতে জনদুর্ভোগ চরমে পৌঁছাবে তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার পরিবেশ সংরক্ষণ ও পানি নিরাপত্তার অঙ্গীকারে বিশ্ব পরিবেশ দিবস পালন করল ডাসকো ফাউন্ডেশন নওগাঁর শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন: ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণ চূড়ান্ত পর্যায়ে বকশীস দিলে সেবা মেলে-কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ কাহারোলে ১৪টি মসজিদে খাটিয়া বিতরণ করেন এমপি মনজুরুল ইসলাম সিলেট-চারখাই-শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা সুনামগঞ্জে মানব পাচারকারীর কবল থেকে বিক্রি করে দেয়া মেয়েকে উদ্ধার করলেন পিতা: ফিল্মি স্টাইলে আদম ব্যবসায়ী আটক নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

এক মিনিটেই দূর মাথাব্যথা!

  • আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.৫৭ পিএম
  • ৩২৬ Time View

মাথাব্যথা একাধিক কারণে হতে পারে। অতিরিক্ত মানসিক চাপ থেকে, ঠিকমতো ঘুম না হলে কিংবা একটানা কম্পিউটারের সামনে বসে থাকলেও মাথাব্যথা হয়। জন্য চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। তবে ঘরোয়া কয়েকটি উপায়েও দ্রুত সারানো যায় মাথাব্যথা।

মাঝে মাঝে মাথাব্যথার কারণে কোনো কাজই করা সম্ভব হয় না। অনেকেরই ধারণা, মাথাব্যথা মানেই মাথার মধ্যে কোনো অসুখ। কিন্তু ধারণাটি ঠিক নয়। মাথাব্যথার অনেক কারণেই হতে পারে। তাই মাথাব্যথা হলেই ভয়ের কারণ নেই। এর সমাধানও আছে।

মাথাব্যথা সমস্যা কমাতে অনেকেই ওষুধ খান। তাতে লাভ হয়তো হয়, কিন্তু বাড়তে থাকে অন্য সমস্যা। তবে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এমন ঘরোয়া ৫টি উপায়ের কথা বলা হয়েছে, যেগুলোর মাধ্যমে সহজেই মাত্র ১ মিনিটেই সারাতে পারবেন মাথাব্যথা। চলুন জেনে নেয়া যাক বিস্তারিত।

আকুপ্রেশার
বহুবছর ধরেই মাথাব্যথা দূর করতে আকুপ্রেশার পদ্ধতি ব্যবহার করে আসছেন অনেকেই। আকুপ্রেসারের সাহায্যে সহজেই মাথাব্যথার হাত থেকে মুক্তি পাবেন। এটি এক ধরনের মাসাজ করার পদ্ধতি। বাঁ হাতের বুড়ো আঙুল ও তর্জনীর মাঝের অংশে ডান হাতের বুড়ো আঙুল ও তর্জনী চেপে ধরুন। তার পর ঘুরিয়ে ঘুরিয়ে জায়গাটি মাসাজ করুন। এভাবে বিপরীত হাতেও করুন। এই ছোট পদ্ধতি ট্রাই করে ১ মিনিটের মধ্যে মাথাব্যথা দূর করতে পারেন।

আদা
গলা ব্যথা বা সর্দি হলে আদার কুচি চিবিয়ে খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। আদা যেকোনো ধরনের ব্যথা কমাতে সহায়তা করে। তাই মাথাব্যথা করলে দু-এক কুচি আদার টুকরা মুখে রেখে দিন, দ্রুতই কমবে মাথাব্যথা।

লবঙ্গ
শারীরিক নানা সমস্যার দাওয়াই ছোট্ট এই মসলা। মাথাব্যথা সারাতে লবঙ্গ ভালো করে গরম করে নিন। তারপর একটি পাতলা রুমালে লবঙ্গ মুড়ে নাকের সামনে দিয়ে কিছুক্ষণ ঘ্রাণ নিন। আস্তে আস্তে এই গন্ধেতেই কমে যাবে মাথাব্যথা।

পানি
মাথাব্যথায় এক কাপ হালকা গরম পানি অল্প অল্প করে খান। অনেক সময়ে বদহজম থেকে মাথাব্যথা হয়ে থাকে। এই গরম পানি খেলে কষ্ট কমবে। এ ছাড়া শরীরে পানির ঘাটতি হলেও মাথাব্যথা হতে পারে। সেক্ষেত্রে এক চুমুকে এক গ্লাস পানি খেতে পারেন।

লবণ দিয়ে আপেল
মাঝে মাঝে এত বেশি মাথাব্যথা হয় যে কোনো টোটকাই কাজে দেয় না। তখন এই টোটকাটির ওপর ভরসা করে দেখতে পারেন। দু-এক টুকরা আপেলের ওপর লবণ ছড়িয়ে খান। মাথাব্যথার তীব্রতা অনেকটাই কমবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com