1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
Title :
প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আবার উৎপাদন শুরু

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৯.০০ পিএম
  • ২৩৬ Time View

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ম ইউনিট থেকে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। কয়লা সংকটের কারনে প্রায় ১ মাস পর গত বুধবার রাত ১২ টার দিকে আবার ৬৬০ মেগাওয়াটের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ম ইউনিটটি চালু হয়। 

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বৃহস্পতিবার বলেন, বন্ধ হওয়া প্রথম ইউনিট থেকে আবারও উৎপাদন শুরু হয়েছে। কয়লা আমদানিতে যে জটিলতা ছিল তা এখন স্বাভাবিক হয়েছে। ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিদিন ৫ হাজার টন কয়লার প্রয়োজন হয়। বুধবার  ৩০ হাজার টন কয়লা খালাস  হয়েছে। কয়েক দিনের মধ্যে আরও ৫০ হাজার টন কয়লা ইয়ার্ডে খালাস হবে। আশা করি এখন থেকে নিয়মিত উৎপাদন করা সম্ভব হবে।

জানা যায়, ডলার সংকটের কারণে কয়লা আমদানি করতে না পারায় ১৪ জানুয়ারি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর থেকে কয়লা আমদানির চেষ্টা করছিল বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) কর্তৃপক্ষ। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে তিন মাসের কয়লা মজুদের সক্ষমতা রয়েছে। ডলার সংকট না থাকাসহ বিদেশ থেকে কয়লা আমদানী নিশ্চিত হওয়ায় ২৬ দিন পর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি আবার বিদ্যুৎ উৎপাদন শুরু করল।


সূত্রঃ বাসস

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com