1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
Title :
ভারতে বসে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা, সংসদীয় কমিটিকে জানাল মোদি সরকার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, আসছে বিনিয়োগকারী প্রতিনিধিদল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক ঢাকা সেন্ট্রাল, ঢাকা ইস্ট জোন ও ঢাকার ৬টি কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের “হেলথ ক্যাডার ডে-২০২৬” আয়োজনে ব্যাংকিং পার্টনার প্রিমিয়ার ব্যাংক বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫

২১ ফেব্রুয়ারি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আইজিপি’র নির্দেশ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.৫৬ পিএম
  • ২৩০ Time View

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন ২১ ফেব্রুয়ারি, শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) পুলিশের প্রধান কার্যালয়ে এক ভার্চুয়াল মিটিংয়ে তিনি বলেন, ‘যে কোন ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে গোয়েন্দা তথ্য ও নিরাপত্তার ঝুঁকি পর্যালোচনার পর নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করা হবে।’ 

পুলিশের সকল মেট্রোপলিটন কমিশনার, সকল রেঞ্জের ডিআইজি, পুলিশের সকল জেলা সুপারিন্টেন্ডেন্ট ও অন্যান্য ইউনিটের প্রধানগণ এতে উপস্থিত ছিলেন।

গুজব সম্পর্কে পুলিশ বাহিনীকে সতর্ক করে দিয়ে আইজিপি বলেন, ‘গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’ যে কোন ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি কেন্দ্রীয় শহিদ মিনার ও দেশের প্রধান শহরগুলোকে নজরদারির আওতায় আনার জন্য আইন-প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দেন।

মামুন বলেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ শহিদ মিনারের আশপাশের এলাকাকেও সিসিটিভি’র আওতায় আনা হবে। পুলিশ প্রধান আশা প্রকাশ করে বলেন, অতীতের মতো দেশের জনগণ শান্তিপূর্ণভাবে একুশে ফেব্রুয়ারি উদযাপন করতে পারবে।

এসময় অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান, মো. আতিকুল ইসলাম ও মো. মাজহারুল ইসলাম এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশের সদরদপ্তরে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com