1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
Title :
কুমিল্লা নগরীর কাটাবিলে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন অবশেষে শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি আম মৌসুমে শনিবারও খোলা থাকবে রাজশাহীর আম বাজারসংলগ্ন ব্যাংক শাখা প্রিপেইড মিটার গ্রাহকদের মিটার আপডেটের নির্দেশ বিদ্যুৎ বিভাগের চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ৬ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস লভ্যাংশ ঘোষণা করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ২০২৫ সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ইসলামিক ফাইন্যান্স অপহরণ ও মুক্তিপণ আদায়ের দায়ে ফতুল্লা থানা কৃষকদলের আহ্বায়ক জুয়েল আরমানকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

অনিবাসী ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়ে কর কর্তনের নির্দেশ

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২, ১০.০২ পিএম
  • ৬৪১ Time View

সেবার বিনিময়ে বৈদেশিক মুদ্রা বিদেশে পাঠালে অনিবাসী ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয় থেকে নির্ধারিত হারে কর কর্তনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত অনুমোদিত ডিলার ব্যাংকগুলোতে পাঠিয়েছে।

প্রজ্ঞাপনের সঙ্গে বিদেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে কর কর্তনের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা সম্বলিতপত্র সংযুক্ত করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের পত্র অনুযায়ী, অনিবাসীর নিকট ইনভয়েস মূল্য প্রেরণের ক্ষেত্রে উক্ত অর্থের ওপর প্রযোজ্য হারে কর কর্তন করে অবশিষ্ট অর্থ প্রেরণ করা যাবে। সম্পূর্ণ বিলমূল্য অনিবাসীর নিকট প্রেরণের ক্ষেত্রে প্রযোজ্য কর বিবেচনায় নিয়ে নির্ণীত বিলমূল্যের ওপর কর কর্তন ও পরিশোধ করতে হবে।

উদাহরণ স্বরূপ উল্লেখ করা হয়েছে, উৎসে কর ২০ শতাংশ হলে ১০০ টাকা বিলমূল্য সম্পূর্ণ বিদেশে প্রেরণের ক্ষেত্রে ২৫ টাকা কর জমা করতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী, অনিবাসীর নামে কর জমা করতে হবে। প্রেরকের অনুকূলে জমা করা হলে কর কর্তন হয়নি বলে বিবেচিত হবে। উৎসে কর কর্তন ও জমাদানের ক্ষেত্রে কোনোপ্রকার অনিয়ম পরিলক্ষিত হলে তা যেকোনো সময় আদায় করা যাবে। এক্ষেত্রে খেলাপি অঙ্কের ওপর মাসিক ২ শতাংশ হারে সরল সুদে অতিরিক্ত অর্থ আদায়যোগ্য হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com