1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
Title :
জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন চট্টগ্রাম হালিশহরে মিঃ ডি আই ওয়াই – এর ১৬তম আউটলেট উদ্বোধন চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা তারেক রহমানের সভাপতিত্বে ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট অনুমোদিত ২০২৬-২৭ বাজেটে পুঁজিবাজারে কর সুবিধার ঘোষণা নেই Credit Rating of Nitol Insurance PLC ইসলামী ব্যাংকের কার্যক্রম তদারকিতে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ ব্যাংকে ডিবিএর বৈঠক কুমিল্লায় হাইওয়ে পুলিশের ওপর হামলা ও পিকআপ ভাঙচুর: ১৯ জন গ্রেপ্তার

বিএনপিকে ঠেকাতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা যুবলীগের

  • আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.৪৬ পিএম
  • ২৩৩ Time View

বিএনপির সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে একদিন বিরতি রেখে টানা পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

১৭ থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে ২১ ফেব্রুয়ারি ছাড়া ৫ দিন কর্মসূচি পালন করবে সংগঠনটি।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে এই কর্মসূচি দিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

পরে প্রেস বিজ্ঞপ্তিতেও এই কর্মসূচির তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, আগামী ১৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল তিনটায় বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের প্রতিবাদ সমাবেশ। একই দিন বিকেল চারটায় ফার্মগেটে যুবলীগ চত্বরে ঢাকা মহানগর উত্তর যুবলীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। 

No description available.

এরপর ১৮ ফেব্রুয়ারি শনিবার ঢাকা মহানগর ছাড়া দেশের সব বিভাগীয় শহরে যুবলীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। ১৯ ফেব্রুয়ারি রবিবার দেশের প্রতিটি উপজেলা, থানা ও পৌরসভায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।  

২০ ফেব্রুয়ারি সোমবার দেশের প্রতিটি জেলায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। ২১ ফেব্রুয়ারি কোনো কর্মসূচি না থাকলেও ২২ ফেব্রুয়ারি বুধবার ঢাকা মহানগরের জাতীয় সংসদের আসনভিত্তিক এবং দেশের সব মহানগরের প্রতিটি থানায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

এদিকে আগামী ১৭ ফেব্রুয়ারি রাজধানীতে কর্মসূচি পালন করবে বিএনপি। আর পরদিন ১৮ ফেব্রুয়ারি বিভাগীয় কর্মসূচি রয়েছে দলটির।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com