1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
Title :
জেনারেল ইনস্যুরেন্স খাতে NAV বিবেচনায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান ১২ মাসের স্ক্রিন প্রোটেকশন, অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি টাঙ্গাইলে দুর্গোৎসবে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা টাঙ্গাইলে জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২ দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক নতুন বেতন-ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, রিটার্নে থাকবে না হিসাব পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাহি অ্যালুমিনিয়াম সামাজিক মাধ্যমে ‘ঝুঁকিহীন আয়ের’ প্রলোভনে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড নিয়ে এলো অত্যাধুনিক ট্রেডিং প্ল্যাটফর্ম “অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস)” ও মোবাইল অ্যাপ “পিট্রেড”

  • আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬, ৭.২২ পিএম
  • ২০৬ Time View

পুঁজিবাজারে লেনদেনকে আরও দ্রুত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে অত্যাধুনিক ট্রেডিং প্ল্যাটফর্ম “অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস)” এবং মোবাইল অ্যাপ “পিট্রেড” চালু করেছে প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, যা দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র একটি অঙ্গপ্রতিষ্ঠান। ব্যাংকের প্রধান কার্যালয়ের ১২তম তলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্ল্যাটফর্ম ও অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান; প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এবং প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. নুরুল আলম, এফসিএস; প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনজুর মফিজ; এবং প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও প্রযুক্তি সহযোগী প্রতিষ্ঠান কোয়ান্ট ফিনটেক লিমিটেডের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বর্তমান পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য দ্রুত, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘পিট্রেড’ সেই চাহিদা পূরণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ও স্বতন্ত্র ক্ষুদ্র বিনিয়োগকারীরা রিয়েল-টাইম অর্ডার ট্র্যাকিং, দ্রুত অর্ডার সম্পাদন, ত্রুটি হ্রাস, উন্নত ঝুঁকি নিয়ন্ত্রণ এবং নির্ভুল প্রতিবেদন সুবিধা উপভোগ করতে পারবেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ পুঁজিবাজারে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com