1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

চট্টগ্রাম হালিশহরে মিঃ ডি আই ওয়াই – এর ১৬তম আউটলেট উদ্বোধন

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৭.১৬ পিএম
  • ১৩৮ Time View

মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট রিটেল চেইন ব্র্যান্ড MR.DIY আজ বাংলাদেশে তাদের ১৬তম শাখার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেছে বন্দরনগরী চট্টগ্রামের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা হালিশহরের এন জে এইচ টাওয়ারে এই আধুনিক আউটলেটটি চালু করা হয়েছে, যা চট্টগ্রামে ব্র্যান্ডটির দ্বিতীয় শাখা এবং দেশজুড়ে তাদের খুচরা ব্যবসা সম্প্রসারণের একটি বড় মাইলফলক।

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তাঁর উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ মর্যাদা ও উৎসবমুখর আবহ যোগ করে।

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এই গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানটি সম্পন্ন হয়, উদ্বোধনী অনুষ্ঠানে বিনোদন ও ডিজিটাল মিডিয়া জগতের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং MR.DIY এর বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে স্টোরটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তাদের সাথে উপস্থিত ছিলেন MR.DIY বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার মো: রাহাত নবী এবং হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ নাজির হোসেন।

উদ্বোধনকালে মিঃ ডি আই ওয়াই বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার মো: রাহাত নবী বলেন:
“হালিশহরের মতো একটি সম্ভাবনাময় ও গতিশীল এলাকায় আমাদের নতুন আউটলেট চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত বাংলাদেশ বাজারে আমাদের ধারাবাহিক সম্প্রসারণের মূল উদ্দেশ্য হলো ক্রেতাদের দোরগোড়ায় মানসম্মত পণ্য পৌঁছে দেওয়া আমরা সবসময় আমাদের মূল প্রতিজ্ঞা—‘সর্বনিম্ন মূল্যে, প্রতিদিন, সবার জন্য সবকিছু’ বজায় রাখতে বদ্ধপরিকর।

বিশাল পরিসরে সাজানো হালিশহরের এই নতুন স্টোরটিতে পুরো পরিবারের সবার প্রয়োজনীয় চাহিদার কথা মাথায় রেখে ১০,০০০-এরও বেশি পণ্যের সমাহার ঘটানো হয়েছে । ক্রেতারা একই ছাদের নিচে পাবেন ১০টি প্রধান ক্যাটাগরির পণ্য, যার মধ্যে রয়েছে— গৃহস্থালি সামগ্রী (হাউসহোল্ড), হার্ডওয়্যার, ইলেকট্রনিক্স, অটোমোবাইল অ্যাকসেসরিজ, ফার্নিশিং, স্টেশনারি, খেলাধুলা ও খেলনা, উপহার সামগ্রী, কম্পিউটার ও মোবাইল অ্যাকসেসরিজ, এবং জুয়েলারি ও কসমেটিকস।

গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে বিশেষ অফার ও ক্যাম্পেইন: নতুন আউটলেট উদ্বোধন উপলক্ষে আগামী ১১ থেকে ১৩ জুন, ২০২৬ পর্যন্ত ক্রেতাদের জন্য বিশেষ উপহার ও আকর্ষণীয় ক্যাম্পেইনের ব্যবস্থা রাখা হয়েছে, যেকোনো ক্রেতা একক রসিদে ১,৫০০ টাকা বা তার বেশি মূল্যের পণ্য কিনলেই উপহার হিসেবে পাবেন একটি আকর্ষণীয় মিঃ ডি আই ওয়াই ছাতা।

এছাড়াও ক্রেতাদের জন্য থাকছে মিঃ ডি আই ওয়াই টপ ফ্যান ক্যাম্পেইন-এ অংশ নিয়ে দারুণ সব পুরস্কার জেতার সুযোগ।

মিঃ ডি আই ওয়াই এর পথচলা: ২০০৫ সালে মালয়েশিয়ায় যাত্রা শুরু করা এমআর.ডিআইওয়াই গ্রুপ বর্তমানে বিশ্বজুড়ে ৫, ৫০০-এরও বেশি আউটলেট পরিচালনা করছে। এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার অন্যতম প্রধান বাজারসমূহ— যেমন থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ব্রুনাই, ভারত, তুরস্ক, স্পেন এবং দক্ষিণ আফ্রিকায় ব্র্যান্ডটি সফলভাবে ব্যবসা পরিচালনা করে আসছে।

বাংলাদেশে ২০২৪ সালের এপ্রিলে উত্তরার পলওয়েল কার্নেশন শপিং সেন্টার এবং যমুনা ফিউচার পার্কে প্রথম দুটি স্টোর চালুর মাধ্যমে এমআর.ডিআইওয়াই-এর যাত্রা শুরু হয়। এরপর অত্যন্ত দ্রুততার সাথে মিরপুর, ধানমন্ডি, শান্তিনগর, মোহাম্মদপুর, চট্টগ্রামের বালি আর্কেড, সাভার, বাসাবো, রামপুরা, ময়মনসিংহ, মিরপুর-১২ এবং রাপা প্লাজায় আউটলেট চালুর পর এবার হালিশহরে নতুন শাখা। উদ্বোধনের মাধ্যমে ব্র্যান্ডটি দেশের প্রতিটি পরিবারে সাশ্রয়ী ও গুণগত মানসম্পন্ন পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য পূরণে আরও এক ধাপ এগিয়ে গেল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com