1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
Title :
সাফকো স্পিনিংয়ের মালিকানা পরিবর্তনে বিক্রি হচ্ছে ৯০ লাখ শেয়ার আইএফআইসি ব্যাংক ও ড্রিম স্কয়ার রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর হুন্দাই গ্রাহকদের অটো লোন সুবিধা প্রদানে ফেয়ার টেকনোলজি লিমিটেডের সাথে ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর চুক্তি স্বাক্ষর বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ভালো কাজের স্বীকৃতি পেলেন আলমডাঙ্গা থানার ওসি রাকিবুল ইসলামসহ ৬ পুলিশ সদস্য লক্ষণাবন্দে বিএনপির নেতার বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে, চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম রুমনের সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন নতুন প্রযুক্তির পাশাপাশি বিক্রয়োত্তর সেবায় গুরুত্ব ইনফিনিক্সের ডিএসইর পরিচালনা পর্ষদে ফিরছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো

ইউনিলিভারের ‘গ্লাক্সোজ-ডি’ এখন ‘গ্লুকোম্যাক্স-ডি’

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২, ৭.০৭ পিএম
  • ৬৫৫ Time View

গ্লুকোজ ব্র্যান্ড ও ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (ইউসিএল) এর পুষ্টিপণ্য ‘গ্লাক্সোজ-ডি’  নতুন পরিচিতি নিয়ে ‘গ্লুকোম্যাক্স-ডি’ নামে বাজারে এসেছে।

গ্লুকোজ মার্কেটে প্রায় পাঁচ দশকের বেশি সময় ধরে জনপ্রিয় এই ব্র্যান্ডটির নতুন নামকরণের জন্য গবেষণা ও পর্যালোচনার পাশাপাশি নেওয়া হয়েছে ভোক্তাদের মতামতও। এরপর ‘গ্লুকোম্যাক্স-ডি’ নামটিকেই ‘গ্লাক্সোজ-ডি’ এর নতুন নাম হিসেবে চূড়ান্তভাবে বাছাই করা হয়।

‘গ্লুকোম্যাক্স-ডি’ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর  ক্রিকেটার সাকিব আল হাসান আগামী বছরগুলোতে ইউসিএল এর বিভিন্ন ক্যাম্পেইন ও প্রজেক্টের সঙ্গে সম্পৃক্ত থাকবেন। সাকিবের মতো আইকনিক ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত খেলোয়ারের মাধ্যমে ইউসিএল তার ব্র্যান্ডের বার্তা- ‘নিমিষেই রিচার্জ’ সাধারণ ভোক্তাদের মাঝেও পৌঁছে দিতে চায়।

এ প্রসঙ্গে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (ইউসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক কেএসএম মিনহাজ বলেন, “আমাদের ব্যবসায়িক ভাবনার মূলকেন্দ্রে রয়েছে পুষ্টিসম্মত পণ্য উৎপাদনের প্রয়াস এবং স্বাস্থ্য- সম্মত জীবন-যাপনের জন্য ভোক্তারা বিগত পাঁচ দশকের বেশি সময় ধরে আমাদের ব্র্যান্ডগুলোর ওপর আস্থা রেখে চলেছেন। এছাড়া, দায়বদ্ধতার অংশ হিসেবেই আমরা ভোক্তাদের তাদের সাধ্য অনুযায়ী মানসম্পন্ন পুষ্টিপণ্য সরবরাহ করে যাচ্ছি। ব্র্যান্ড হিসেবে ভবিষ্যতে নিজেদের অবস্থান আরো সুসংহত করতে আমরা ‘গ্লাক্সোজ-ডি’কে ‘গ্লুকোম্যাক্স-ডি’ নামে নতুনভাবে ব্র্যান্ডিং করেছি।” “আমাদের লক্ষ্য প্রসিদ্ধ ব্র্যান্ডগুলোর মাধ্যমে বিশ্বমানের পুষ্টিপণ্যের সেবা নিশ্চিত করা – কিন্তু সেক্ষেত্রে এ লক্ষ্যের ব্যবহারিক প্রয়োগ কেমন হবে? এর উত্তর হচ্ছে, স্বাস্থ্যসম্মত পণ্যের ব্যাপারে ও সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে ভোক্তাদের জন্য আরো বেশি সুযোগ তৈরি করা এবং একইসঙ্গে পণ্যের স্বাদে ব্যত্যয় না ঘটিয়ে পুষ্টিমান ঠিক রাখা।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com