1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Title :
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ৫ম দিনে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা মিথ্যা বক্তব্য প্রত্যাহার করলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক ক্ষমতার পালাবদলে নাম বদলে গেছে সিলেট চন্ডীপুল গোলচত্বর সহ অন্যান্য স্থাপনার সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এলায়েন্স জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ৪৩তম এজিএম সম্পন্ন সুশাসন জোরদার, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সম্প্রসারণ এবং টেকসই মূলধন কাঠামো গঠনের অঙ্গীকার চট্টগ্রাম হালিশহরে মিঃ ডি আই ওয়াই – এর ১৬তম আউটলেট উদ্বোধন

সাফা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেল বাংলাদেশ ফাইন্যান্স

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২, ৩.৪৮ পিএম
  • ৪৫৫ Time View

সেরা আর্থিক প্রতিবেদন প্রকাশে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের অবস্থান সুদৃঢ় করলো বাংলাদেশ ফাইন্যান্স লি.। এবার জিতে নিলো সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্টেন্টস (সাফা) অ্যাওয়ার্ড।

দ্য ইন্সটিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস্ অব শ্রীলঙ্কা, কলম্বো থেকে ভার্চুয়ালি সাফা বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২০ এর আয়োজন করে। সাফা’র পক্ষ থেকে আইসিএবি’র সভাপতি মো. শাহাদৎ হোসেন এফসিএ পুরস্কার প্রদান করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সাফা’র উপদেষ্টা এ.কে.এম. দেলোয়ার হোসাইন এফসিএমএ, মাহমুদুল হাসান খসরু, সাবেক সভাপতি,আইসিএবি এবং আইসিএবি’র কাউন্সিল সদস্য মো. হুমায়ুন কবীর এফসিএ। এবার আর্থিক সেবা খাতে সেরার পুরস্কার গেছে আইডিএলসির ঘরে, বাংলাদেশ ফাইন্যান্স হয়েছে ফাস্ট রানার আপ।

বুধবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনের অডিটরিয়ামে সীমিত পরিসরে সেরার স্বীকৃতি তুলে দিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. রোকনুজ্জামান এফসিএ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ। বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, আইসিএবি ও আইসিএসবি অ্যাওয়ার্ডের পর সাফার মতো আন্তর্জাতিক স্বীকৃতি তাদের এগিয়ে যাওয়ার দৃপ্ত পথচলাকে আরও গতিশীল করবে। এই অর্জনে দেশ সেরা আর্থিক প্রতিষ্ঠানের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য যে টার্গেট নির্ধারণ করা হয়েছে তারও উন্মেষ ঘটবে বলে জানান কায়সার হামিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সের গ্রুপ সিএফও মো: সাজ্জাদুর রহমান ভূইয়া এবং হেড অব ফাইন্যান্স অমিতাভ দেবনাথ এফসিএ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com