1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
Title :
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম আজ ডিএসইতে ৯৪০ কোটি টাকা লেনদেন সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ হবিগঞ্জ কারাগারে বন্দিদের পুনর্বাসন কার্যক্রম আরও জোরদারের তাগিদ জেলা প্রশাসকের উলিপুর যানজট ও ভোগান্তি নিরসনে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পলাশবাড়ীর রাইগ্রামে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক নবীনগরে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী, জুলাই যোদ্ধা গ্রেফতার

চুনারুঘাটের আজিবুলনেছা ওমানে নির্যাতনের শিকার দেশে ফেরার আকুতি

  • আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.২৭ পিএম
  • ২৭৮ Time View

জেলা প্রতিনিধি: ভালো চাকুরি ও মোটা অঙ্কের বেতনের প্রলোভন দেখিয়ে একটি চক্র এদেশের গরীব ঘরের মেয়েদের প্রবাসে পাঠায় পরিবারের মুখে হাসি ফুটাতে, অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে মেয়েরা পাড়ি জমান দূর প্রবাসে সেখানে অনেককেই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় প্রতিনিয়ত।

সম্প্রতি ওমানে অমানবিক নির্যাতনের শিকার হচ্ছেন চুনারুঘাট উপজেলার আজিবুলনেছা (৩২) নামে এক নারী তিনি ওই উপজেলার রাণীগাঁও ইউনিয়নের তেরাশুল গ্রামের আব্দুল মতিনের মেয়ে। টানা ৭ মাস নির্যাতন সহ্য করতে না পেরে আর্তনাদ করে কেঁদে কেঁদে দেশে ফেরার জন্য আকুতি জানিয়ে একটি ভিডিও পাঠিয়েছেন আজিবুলনেছা তিনি নির্যাতনের বর্ণনা দিয়ে বলেন, আমারে শুধু মারে কাপালে বারি মাইরা দেখ গো আব্বা ফুলাই লাইছে আমার চোখে মারছে চোখের চারদিক কালা হইগেছে এখন দেখতেও কষ্ট হয় আজিবুলনেছা আরো বলেন, তাড়াতাড়ি কইরা আমারে দেশে নেয়ার ব্যবস্থা কর গো আব্বা।

এ বিষয়ে গত সোমবার হবিগঞ্জ বিজ্ঞ আদালতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করেন, মামলাটি তদন্তের জন্য হবিগঞ্জ পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত নির্যাতিতার পরিবার সূত্রে জানা যায়।

২০-জুলাই-ভালো চাকরি ও অর্থের প্রলোভন দেখিয়ে আজিবুল নেছাকে ওমানে পাঠায় দালালরা মেয়েকে দেশে ফেরাতে তাদের কাছে মিনতি করেন আব্দুল মতিন। কিন্তু তারা সাফ সাফ জানিয়ে দেয়, আজিবুলনেছাকে দেশে আনতে ২ লাখ টাকা তাদের দিতে হবে তিনি নিরুপায় হয়ে এক লাখ দেন। বাকি টাকা না দিতে পারায় দেশে ফিরিয়ে আনা হচ্ছে না আজিবুলনেছাকে। আজিবুল নেছাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক বলেন, বিষয়টি সম্পর্কে আমরা এখনো অবগত না আজিবুলনেছার পরিবারের কেউ যদি আমাদের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে কাগজপত্র প্রেরণ করবো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com