1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
Title :
আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট চতুর্থ শিল্পবিপ্লবের পথে ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় একদিনে পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-৯ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সাড়ে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ ঢাকা-চট্টগ্রাম রুটে আধুনিক ইলেকট্রিক ট্রেন, শেষ হয়েছে নকশার কাজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আমরা টেকনোলজিস পুঁজিবাজার গতিশীল করতে কোম্পানি আইনে নতুন বিধানের সুপারিশ ডিবিএর কুমিল্লায় মাদক উদ্ধারে বিশেষ পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক কুমিল্লায় পুলিশের শ্রেষ্ঠত্বে দাউদকান্দির চমক, শ্রেষ্ঠ সার্কেল ও ওসি দুই স্বীকৃতিই দাউদকান্দির কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

উচ্চ রক্তচাপে ভুগছেন?

  • আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.২৪ পিএম
  • ২৩১ Time View

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে নানান রোগের বাসা বাঁধে শরীরে। এর মধ্যে বাড়তে থাকে রক্তচাপের মাত্রা। একটা বয়স পর শরীরের সব কলকব্জা দুর্বল হয়ে পড়ে। রক্তবাহী শিরাগুলোও এই তালিকায় পড়ে। তাই বার্ধক্যে রক্তচাপের মাত্রা একটু বেশিই থাকে। তবে ইদানীং উচ্চ রক্তচাপ আর বার্ধক্যে সীমাবদ্ধ নেই। কম বয়সেও এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।

চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাওয়া তো জরুরি বটেই। সেই সঙ্গে প্রতিদিনের খাবারে আনতে হবে পরিবর্তন। কম চর্বিযুক্ত খাবার, ফলমূল, শাক-সবজি বেশি পরিমাণে খেতে হবে। কয়েকটি খাবার রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে।

এমন তিনটি খাবার হলো-

বিটের রস
বিটের মতো উপকারী সবজি খুব কমই আছে। উচ্চ রক্তচাপের সমস্যায় যারা ভুগছেন তারা প্রতিদিন বিট খাওয়ার অভ্যাস করতে পারেন। ধমনী শিথিল রেখে রক্তচাপ কমাতে সাহায্য করে বিটের রস। প্রতি দিন ২৫০ মিলি. বিটের রস পান করলে উচ্চ রক্তচাপের আশঙ্কা অনেক কমে যায়।

পেঁয়াজ
প্রোস্টাগ্ল্যান্ডিন সমৃদ্ধ পেঁয়াজ রক্তনালিকে প্রসারিত করে। বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা। সেই সঙ্গে রক্ত জমাট বেঁধে যাওয়ার মতো সমস্যাও নিয়ন্ত্রণ করে পেঁয়াজ। তা ছাড়া পেঁয়াজে রয়েছে কোয়ারসেটিন, যা রক্তচাপ কমাতে সাহায্য করে।

কলা-
পটাশিয়াম সমৃদ্ধ কলা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে খুবই উপকারী। রোজ একটি করে কলা খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের সমস্যা থেকে মুক্তি দিতে পারে।

তবে সমস্যা বেশি হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো। 

সূত্র: আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com