1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

তেলের উৎপাদন কমাবে রাশিয়া

  • আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.৩১ এএম
  • ২৬২ Time View

জ্বালানি তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির উপ-প্রধানমন্ত্রী অ্যালেকজান্ডার নোভাক জানিয়েছেন, মার্চে দৈনিক পাঁচ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করা হবে। সম্প্রতি রুশ তেল ও এ সম্পর্কিত পণ্যের ওপর পশ্চিমারা মূল্যসীমা বেঁধে দেয়।

কিন্তু রাশিয়ার এই ঘোষণার পরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি দুই দশমিক পাঁচ শতাংশ বেড়ে ৮৬ দশমিক ৬ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্বে সবচেয়ে বেশি জ্বালানি তেল রপ্তানি করে সৌদি আরব। এর পরেই রয়েছে রাশিয়ার অবস্থান। তাই স্বাভাবিকভাবেই বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে।

নোভাক এক বিবৃতিতে বলেছেন, এখন পর্যন্ত আমার স্বাভাবিকভাবেই তেল বিক্রি করছি। তবে যারা মূল্যসীমা নির্ধারণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদের কাছে বিক্রি বন্ধ করা হবে।

তিনি বলেন, পশ্চিমাদের সিদ্ধান্তের কারণেই রাশিয়া স্বেচ্ছায় মার্চ মাসে প্রতিদিন পাঁচ লাখ ব্যারেল উৎপাদন কমিয়ে দেবে, যা বাজার পুনরুদ্ধারে অবদান রাখবে।

ক্রেমলিন শুক্রবার জানিয়েছে, রাশিয়া উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়ে ওপেক প্লাসের কিছু সদস্যের সঙ্গে আলোচনা করেছে।

সূত্রঃ রয়টার্স

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com