1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়াল

  • আপডেট : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.১০ পিএম
  • ২৬৮ Time View

ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে ১৮ হাজার ৯৯১ জন। আর সিরিয়ায় ৩ হাজার ৩৩৭ জন। উভয় দেশের কর্মকর্তাদের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা।

এদিকে সকল প্রতিকূলতার মধ্যেও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। এতে ভূমিকম্পের পাঁচদিন পরও বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপে মিলছে জীবিত মানুষ। যেমন তুরস্কে ভূমিকম্পের ১০৪ ঘণ্টা পর এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ ফ্রেব্রুয়ারি) দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর কাহরামানমারাসের কিরিখান এলাকার একটি বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ওই নারীকে বের করে আনে উদ্ধারকর্মীরা। উদ্ধারের পরপরই তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, উদ্ধার হওয়া ওই নারীর নাম জয়নেপ কাহরামান। বয়স ৪০ বছর। বিশাল ধ্বংসস্তূপ সরিয়ে তাকে উদ্ধার করে জার্মানি থেকে আসা একদল উদ্ধারকর্মী। ধ্বংসস্তূপের নিচ থেকে একটি স্ট্রেচারে করে তাকে বের করে নিয়ে আসা হয়। 

এ ঘটনাকে ‘অলৌকিক’ বলে অভিহিত করেছেন উদ্ধারকারী দলের প্রধান স্টিভেন বেয়ার। তিনি বলেন, ‘এখন আমার বিশ্বাস, অলৌকিক বলে কিছু আছে।’ ওই নারীকে উদ্ধারের পর পুরো এলাকায় যেন খুশির জোয়ার সৃষ্টি হয়। খুশিতে অনেকেই কেঁদে ফেলেন।

এ ঘটনার আগে ভূমিকম্পের ১০১ ঘণ্টা পর একই পরিবারের ৬ জনকে জীবিত উদ্ধার হয়। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশটির দক্ষিণাঞ্চলের ইস্কেন্দেরুনের একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে তাদেরকে বের করে আনে উদ্ধারকর্মীরা।

এর আগে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ৯৬ ঘণ্টা পর দেড় বছর বয়সী এক শিশুকে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় তার পরিবারের সদস্যদেরও জীবিত উদ্ধার করা হয়।

এদিকে ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ককে ১.৭৮ বিলিয়ন ডলারের সহায়তা দেয়ার ঘোষণা করেছে বিশ্বব্যাংক। ত্রাণ ও পুনরুদ্ধার প্রচেষ্টায় সহায়তা হিসেবে এ অর্থ দেয়া হবে।

তুরস্ক ও সিরিয়ায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় আরও বেশি বেশি অর্থ সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস। আগামী সপ্তাহে একটি দাতা সম্মেলন করা হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com