1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ

রোনালদোর ৪ গোলে নাসরের বড় জয়

  • আপডেট : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.৩৫ পিএম
  • ২২৪ Time View

ফুটবল বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স। ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে বিচ্ছেদ। এরপর সৌদির ক্লাব আল নাসরে যোগদান। পর্তুগিজ তারকার ফুরিয়ে যাওয়ার ডামাডোল যখন বাজছে ঠিক তখনই আল নাসরের হয়ে সমালোচনার জবাব পা দিয়ে দিয়েছেন রোনালদো।

সৌদি প্রিমিয়ার লিগে আজ আল-ওহদার বিপক্ষে একাই চার গোল করেছেন তিনি। তার দুর্দান্ত পারফরম্যান্সে আল-নাসর উঠে এসেছে পয়েন্ট টেবিলের এক নম্বরে। সৌদির ক্লাবটিতে যোগ দেওয়ার পর মেসি, নেইমার, এমবাপ্পেদের বিপক্ষে রিয়াদ একাদশের হয়ে প্রীতি ম্যাচে জোড়া গোল দিয়ে সৌদি আরবের ফুটবলে যাত্রা শুরু হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। কিন্তু দেশটির প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবলে রোনালদোর অভিষেকটা ভালো হয়নি। সৌদি প্রো লিগে নিজের প্রথম ম্যাচে গোল পাননি। এরপর গোল করতে ব্যর্থ হন সুপার কাপের সেমিফাইনালেও। সেই ম্যাচে আল-ইত্তিহাদের কাছে তার দলও যায় হেরে।

তবে প্রিমিয়ার লিগে আজ মাঠে নেমেই চার গোল করে প্রতিপক্ষকে বিধ্বস্ত করেছেন পর্তুগিজ তারকা। আর এতেই সমালোচকদের মুখে কুলুপ এঁটে দিয়েছেন তিনি। মক্কার কিং আব্দুল আজিজ স্টেডিয়ামে আজকের ম্যাচের শুরুটা কিছুটা নড়বড়ে হয়েছিল রোনালদোর। কিন্তু ২১ মিনিটেই স্বরূপে ফেরেন। তার বাঁ পায়ে নেওয়া শটটি জালে জড়ানোর পরই সতীর্থদের নিয়ে উল্লাসে মেতে ওঠেন।

৪০ মিনিটে ফের রোনালদো ঝড়। এবার ডান পায়ে বল জালে জড়ান। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তার দল। দ্বিতীয়ার্ধে গোল পেতে সময় নিয়েছেন মাত্র আট মিনিট। ৫৩ মিনিটে পাওয়া পেনাল্টিতে হ্যাটট্রিক করেন এই তারকা ফুটবলার। ৬১ মিনিটে ডান পায়ে চতুর্থ গোলটি করেন। তার করা চার গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আল-নাসর। এই জয়ের মধ্য দিয়ে সৌদি প্রিমিয়ার লিগের টেবিলের এক নম্বরে উঠে এসেছে দলটি। এক ম্যাচ বেশি খেলে সমান ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে আল-শাবাব।

যদিও রোনালদো এক ম্যাচের চার গোল করার কীর্তি এটিই প্রথম নয়। এর আগে আট ম্যাচে চার গোল করে পেয়েছে এই তারকা। এ ছাড়া দুটি ম্যাচে পাঁচ গোল করে করার রেকর্ডও আছে তার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com