1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

নেপালকে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশের মেয়েরা

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.২০ পিএম
  • ২২২ Time View

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) নেপালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশ। প্রথম হাফে নিপা ও অধিনায়ক শামসুন্নাহারের গোল এবং দ্বিতীয় হাফে উন্নতির গোলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়।

ম্যাচের প্রথম থেকেই এলোমেলো ফুটবল খেলতে থাকে নেপাল। বাংলাদেশের খেলোয়াড়দের আক্রমণে প্রথম হাফ পুরোটাই চাপে থাকে নেপাল। প্রথম হাফের শেষ পাঁচ মিনিটে দুই গোল করে টাইগ্রেসরা। প্রথমে ম্যাচের ৪২ মিনিটে রিপা এবং প্রথম হাফে যোগ করা সময়ের প্রথম মিনিটে অধিনায়ক শামসুন্নাহারের গোলে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।  

প্রথম হাফের এলোমেলো ফুটবলের পর দ্বিতীয় হাফে নিজেদের গুছিয়ে নেয় নেপাল। তবে বল দখলে তবুও পিছিয়ে ছিল বাংলাদেশ থেকে। সময় গড়ার সাথে সাথে নিজেদের মেলে ধরে বাংলাদেশ। গোল করার চেষ্টায় বারবার আক্রমণ সাজিয়েও লাভ পায়নি ছোটনের দল।

৫৬ মিনিটে দারুণ সুযোগ পেয়েছিলেন শামসুন্নাহার। তবে গোলপোস্টের ওপর দিয়ে মারেন বাংলাদেশ অধিনায়ক। এরপর একের পর এক সুযোগ পেয়েছে বাংলাদেশ তবে কাজে লাগাতে পারেনি একটিও।

৭৩ মিনিটে দূরপাল্লার শট নেন রিপা। তবে তা গোলপোস্টের অনেক ওপর দিয়ে চলে যায়। তার দুই মিনিট পর শামসুন্নাহার ডি-বক্সে পাস দিয়েছিলেন আইরিনের কাছে, তবে তা ধরতে পারেননি তিনি।

৭৮ মিনিটে কর্নার পায় নেপাল। তবে সেই কর্নার কাজে লাগাতে পারেনি তারা। ৭৯ মিনিটে শামসুন্নাহার নেপালের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি। নেপালের গোলরক্ষকের অসাধারণ নৈপুণ্যে গোলবঞ্চিত হন বাংলাদেশের অধিনায়ক। ৮৭ মিনিটে উন্নতির গোলে বাংলাদেশের সহজ জয় নিশ্চিত হয়। 

শেষ কয়েক মিনিটে বাংলাদেশের মনে কিছুটা ভয় জাগিয়েছিল নেপাল, তবে গোল করতে ব্যর্থ হয়। পুরো ম্যাচে বাংলাদেশের ডিফেন্স চোখে পড়ার মতো ছিল। তারা ডিফেন্সে শৃঙ্খলা বজায় রেখেছে। যার কারণে নেপালের ফুটবলাররা বাংলাদেশের ডি-বক্সে বেশি ঢুকতে পারেনি। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com