1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

জিপিএ-৫ না পাওয়ায় আত্মহত্যা

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.১৩ পিএম
  • ২৬৩ Time View

নিজস্ব প্রতিনিধিঃ দিনাজপুরে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। একই দিন দুপুরে শহরের দক্ষিণ বালুবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ছাত্রী পার্বতীপুর উপজেলার আরজি দেবিপুর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে নৌশিন জাহান (১৭)। সে দিনাজপুর সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪ পেয়েছিল।

স্বজনরা জানান, বুধবার দুপুরে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। এ সময় জিপিএ-৪ পায় নৌশিন। পরে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ওই সময় মা ও বাবা বাসার বাইরে ছিলেন। তার চাচা বাবার কাছে ফল জানতে চাইলে নৌশিনকে কল দেন। তখন ফোন রিসিভ না করায় বাড়ির পাশের লোকজনকে দেখতে বলেন তার বাবা। পরে দরজা বন্ধ পেয়ে ঘরের ভেন্টিলেটর দিয়ে নৌশিনকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন প্রতিবেশীরা। এই সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম জানান, নৌশিন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪ পেয়েছিল। প্রত্যাশা অনুযায়ী জিপিএ-৫ না পাওয়ায় আত্মহত্যা করেছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com