সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রাইম ব্যাংকের লভ্যাংশ ঘোষণা, ২৫% ক্যাশ ও ৫% স্টক সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে দরপতনের শীর্ষে নিউ লাইন ক্লোথিংস সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে আরএফএল সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ন্যাশনাল ব্যাংকের পরিচালক হলেন তাবিথ আউয়াল ও নাজনীন আহমেদ কালিয়ার যোগানিয়া আশ্রয়ন প্রকল্পের ৪০টি ঘর সংস্কারের দাবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এ মাসব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহক সম্পৃক্তি ক্যাম্পেইন-এর উদ্বোধন এই প্রথম রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আধুনিক চোখের অস্ত্রোপচার কার্যক্রম উদ্বোধন করেন কৃষিবিদ কাজল তালুকদার নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত – ১০ সুনামগঞ্জের মান্নারগাঁওয়ে দখলীয় ভূমি জবর দখলের পাঁয়তারা

জানুয়ারিতে জ্বালানির দাম কমেছে ৮.৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৭ Time View

জানুয়ারিতে বিশ্বব্যাপী জ্বালানির দাম ৮ দশমিক ৯ শতাংশ কমেছে। এর মধ্যে ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম সর্বোচ্চ ৪৪ শতাংশ ও কয়লার দাম ১৬ দশমিক ১ শতাংশ কমেছে। তবে এ সময়ে বিশ্বব্যাপী জ্বালানি বহির্ভূত পণ্যের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে।

পণ্যের দামের গতিবিধি নিরীক্ষা সংক্রান্ত বিশ্বব্যাংকের মাসিক প্রতিবেদন পিঙ্ক শিটে এ তথ্য জানানো হয়েছে।

তবে এ সময়ে বিশ্বব্যাপী ধাতুর দাম সবচেয়ে বেশি বেড়েছে।

বিশ্বব্যাংকের এ প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে কৃষি পণ্যের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়েছে। খাদ্য পণ্যের দাম বেড়েছে শূন্য দশমিক ৪ শতাংশ এবং কাঁচামালের দাম বেড়েছে ১ শতাংশ।

একই সময়ে পানীয়ের দামেও সামান্য পরিবর্তন এসেছে। তবে, সারের দাম ৬ দশমিক ২ শতাংশ কমেছে। এর মধ্যে ইউরিয়ার দাম কমেছে ১৪ দশমিক ৬ শতাংশ এবং টিএসপি সারের দাম কমেছে ২ দশমিক ৬ শতাংশ।

এদিকে টিনের দাম ১৬ দশমিক ৫ শতাংশ, লৌহ আকরিক ৯ দশমিক ৩ শতাংশ এবং তামার দাম ৭ দশমিক ৯ শতাংশ বেড়েছে।

স্বর্ণসহ মূল্যবান ধাতুর দাম ৪ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলেও প্রতিবেদন থেকে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS