1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে বেলজিয়ামের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

  • আপডেট : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.৩১ পিএম
  • ২১৫ Time View

মিয়ানমারের নির্যাতনে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের তাদের নিজ দেশে শান্তিপূর্ণ ও সম্মানজনকভাবে প্রত্যাবাসনে বেলজিয়ামসহ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলজিয়ামের রানি মাথিলডে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ সহযোগিতা কামনা করেন।

তিনি রোহিঙ্গা প্রসঙ্গ তুলে রানিকে বলেন, বাংলাদেশে বিগত পাঁচ বছর যাবত মিয়ানমারের এগারো লক্ষাধিক রোহিঙ্গা নাগরিক আশ্রয় নিয়ে অবস্থান করছে যা বাংলাদেশের জন্য একটি বড় বোঝা। অথচ এই পাঁচ বছরে একজন রোহিঙ্গাও ফেরত যাননি। 

বৈঠকে রানি মাথিলডে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন। তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ নি:সন্দেহে মানবিকতার পরিচয় দিয়েছে।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম স্বীকৃতি প্রদানকারী ইউরোপের দেশগুলোর অন্যতম হচ্ছে বেলজিয়াম।

বেলজিয়াম বাংলাদেশকে অব্যাহত সহযোগিতা দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই সহযোগিতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 

২০২২ সালে বাংলাদেশ এবং বেলজিয়ামের সম্পর্কের ৫০ বছর পূর্তি হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এই সময়ের মধ্যে দুই দেশের চলমান সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে এবং এটাকে আরও উচ্চতায় নেয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, বেলজিয়ামের রাষ্ট্রদূত দিদিয়ের ভান্ডারহাসেল্ট, বঙ্গভবনের সচিবরা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com