1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

সড়ক নিয়ে ক্ষোভ সেতুমন্ত্রীর

  • আপডেট : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.১২ পিএম
  • ২২৫ Time View

প্রকল্প শেষ হওয়ার আগেই সড়কগুলোর বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, মান বজায় রেখে নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ শেষ করতে হবে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের লট নং ডিএস-৫ এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পুরো প্রকল্পের দৈর্ঘ্য ২০৯ কিলোমিটার। এতে খরচ হবে প্রায় ১৭ হাজার কোটি টাকা।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা-সিলেট মহাসড়কটি শুরুতেই চার লেন হওয়া উচিত ছিল। প্রকল্প গ্রহণে এসব ভুল করা উচিত নয়। এখন সিলেটের মানুষ প্রতীক্ষায় আছে। এ সড়ক উন্নয়নে সবচেয়ে খুশি সিলেটের মানুষ। যেসব মানুষ উপকারভোগী তারাই সবচেয়ে খুশি। কাজটি যথাসময়ে শেষ হবে। কোয়ালিটি ফার্স্ট। এটাতে মনোযোগ দিতে হবে।

এসময় তিনি স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট রাস্তা দরকার বলে মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, নতুন করে কোনো প্রকল্প নয়, গুণগতমান বজায় রেখে চলমান প্রকল্পগুলোর কাজ সমাপ্ত করতে হবে।  

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, এডিবির ক্যান্ট্রিডিরেক্টর এডিমন জিনটিং, সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক একেএম ফজলুল করিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com