1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

আ.লীগের সংসদীয় দলের বৈঠক শুরু

  • আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.৪২ পিএম
  • ২২৬ Time View

একাদশ জাতীয় সংসদের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বহুল আলোচিত সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।  আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করছেন।

এই বৈঠক থেকেই পরবর্তী রাষ্ট্রপতি পদে মনোনয়ন চূড়ান্ত হতে পারে এমন ইঙ্গিতও পাওয়া গেছে।

জাতীয় সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় আওয়ামী লীগের প্রার্থীই হবেন দেশের ২২তম রাষ্ট্রপতি। তাই অনেকেই এ বৈঠককে রাষ্ট্রপতি মনোনয়ন দেয়ার বিশেষ বৈঠক হিসেবে মনে করছেন। 

জানা গেছে, রাষ্ট্রপতি পদে যারা আলোচনায় রয়েছেন, তারা হলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

প্রসঙ্গত, আগামী ২৪ এপ্রিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ১২ ফেব্রুয়ারির মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।

তবে একাধিক প্রার্থী থাকলে ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ভোট দেবেন সংসদ সদস্যরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com