1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে ৩১ আগস্ট ব্যাংক এশিয়ার ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বিক্রি করলেন উদ্যোক্তা পরিচালক কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা

এবার মামলা খেলেন হিরো আলম

  • আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.৩৭ পিএম
  • ২৮৮ Time View

নিজস্ব প্রতিনিধিঃ সম্প্রতি ‘টক অব দ্য কান্ট্রি’ হয়ে উঠেছেন হিরো আলম। সামাজিক মাধ্যম থেকে রাজনৈতিক অঙ্গনও এখন হিরো আলমকে নিয়ে ব্যস্ত। এরই মধ্যে মামলা খেয়ে বসে আছেন এই কন্টেন্ট ক্রিয়েটর। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে আশরাফুল আলম ওরফে হিরো আলমকে জরিমানা ও মামলা করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে তাকে এ জরিমানা ও মামলা করে হাইওয়ে পুলিশ। ওই পথে উপহারের গাড়ি আনতে যাচ্ছিলেন হিরো আলম। 

জানা যায়, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার এক শিক্ষকের পূর্বঘোষিত উপহারের গাড়ি আনতে যাচ্ছিলেন হিরো আলম। পথে নিয়ম ভেঙে বেশি গতিতে গাড়ি চালানোর কারণে মামলা হয় হিরো আলমের নামে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মাঈনুল ইসলাম জানান, শায়েস্তাগঞ্জ থানার সামনে মহাসড়কে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার। কিন্তু হিরো আলমের টয়োটা ফিল্ডার গাড়িটি ৯০ কিলোমিটার গতিতে যাচ্ছিল। এ সময় গাড়িটি আটক করা হয়। পরে ২৫ হাজার টাকার মামলা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com