1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

সেতুমন্ত্রী: সড়কে শৃঙ্খলা ফেরানো সরকারের প্রায়োরিটি

  • আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩, ১.১৫ পিএম
  • ২৫৭ Time View
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আগামী নির্বাচন পর্যন্ত সারা দেশে প্রতিদিনই আওয়ামী লীগের কর্মসূচি থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মৎস্য ভবন মোড়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জাতীয় নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচন পর্যন্ত সারা দেশে প্রতিদিনই কর্মসূচি থাকবে। মহানগর থেকে ওয়ার্ড পর্যন্ত প্রতিদিনই কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ। কর্মসূচির নামে কোনো সংঘাতে যাচ্ছে না আওয়ামী লীগ।’

এ সময় ঢাকার বায়ু দূষণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ওবায়দুল কাদের। সড়কে নিয়মিত পানি দিতে সিটি করপোরেশনকে আহ্বান জানান তিনি।

তবে বর্তমানে যেভাবে পানি দেয়া হচ্ছে, সেটি আরও বিপজ্জনক বলে মনে করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘আজ সকালেই দেখেছি দুইটা মোটরসাইকেল বিজয় স্মরণী থেকে ফার্মগেটের মধ্যে দুর্ঘটনার কবলে পড়েছে।’ 

মন্ত্রী আরও বলেন, ‘রাস্তা ঠিক না করে পানি দেয়ায় আরও ক্ষতি হচ্ছে। এতে রাস্তা কাঁদা হয়ে যাচ্ছে। ফলে কাঁদা ছিটকে পথচারীর পোশাক নষ্ট হয়ে যাচ্ছে। সড়কে শৃঙ্খলা ফেরানো সরকারের প্রায়োরিটি। শৃঙ্খলা না থাকলে কোনো প্রকল্পই কাজে আসবে না।’ 

এদিকে মঙ্গলবার সংসদীয় দলের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের এজেন্ডা উঠতে পারে বলেও উল্লেখ করেন সেতুমন্ত্রী। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও জানান ওবায়দুল কাদের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com