1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

চট্টগ্রামে বিএনপির দু’গ্রুপের মারামারি

  • আপডেট : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.১৭ এএম
  • ২৬১ Time View

নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশে স্থানীয় নেতাদের নামে স্লোগান দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরের কাজীর দেউরিতে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানো, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বিভাগীয় সমাবেশ করেছে বিএনপি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশে নেতাদের বক্তব্য চলাকালেই দুই গ্রুপের মধ্যে মারামারি শুরু হয়। এসময় এক গ্রুপ কাঠ ও লাঠি হাতে অপর গ্রুপকে ধাওয়া দেয়। পরে মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মঞ্চে উপস্থিত ছিলেন। 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, সমাবেশগুলো যাতে শান্তিপূর্ণভাবে হয়, কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছিল পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com