1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

প্রতারণার মামলায় প্রাইম ডিস্ট্রিবিউশনের এমডি গ্রেফতার

  • আপডেট : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩, ১০.৩২ এএম
  • ২৭৫ Time View

বাংলাদেশ ফাইন্যান্সের দায়ের করা প্রতারণা মামলায় চট্টগ্রামের প্রাইম ডিস্ট্রিবিউশন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রাশেদুল আলম মামুনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম বন্দর থানা পুলিশ। 

শনিবার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের দক্ষিণ মধ্য হালিশহরের বাসায় অভিযান চালিয়ে বন্দরথানা পুলিশ তাকে গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া রাশেদুল আলম মামুন ও তার ভাই মইনুল আলম সায়মন বাংলাদেশ ফাইন্যান্স থেকে ৫ কোটি টাকা হোম লোন ঋণ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ২৭৬৮ বর্গফুটের একটি  ফ্ল্যাট কিনে ঋণের টাকা পরিশোধ না করেই প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের উদ্দেশ্যে দায়বদ্ধ ফ্ল্যাটটি গোপনে অন্যত্র হস্তান্তর করার চুক্তি করে। পরবর্তীতে বিষয়টি বাংলাদেশ ফাইন্যানেন্সের নজরে আসলে  প্রতিষ্ঠানটি ঢাকা মেট্রোপলিটন ম্যাজস্ট্রেট আদালতে রাশেদুল আলম মামুন ও তার ভাই মইনুল আলম সায়মনের বিরুদ্ধে পেনাল কোডের ৪২০/৪০৬/৪৬২বি/৩৪ ধারায় প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 

গ্রেফতারকৃত বাংলাদেশ ফাইন্যান্স হইতে উল্লেখিত হোম লোন সুবিধা ছাড়াও প্রাইম এএমআর এক্সচেঞ্জ ও প্রাইম কমিউনিকেশন নামে আরো একাধিক লোন সুবিধা গ্রহণ করেছেন। 

জানা গেছে, আসামি রাশেদুল আলম মামুনের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে খেলাপী ও প্রতারণার অভিযোগে প্রায় শতাধিক মামলা চলমান রয়েছে। 

এছাড়াও বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার ও জঙ্গি সংগঠনের অর্থায়নের অভিযোগে দুর্নীতি দমন কমিশন গ্রেফতারকৃত রাশেদুল আলম মামুনের বিরুদ্ধে তদন্ত করছে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com