1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

উইকিপিডিয়া নিষিদ্ধ করলো পাকিস্তান

  • আপডেট : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.১৬ পিএম
  • ২২৯ Time View

আপত্তিকর কনটেন্ট সরিয়ে না নেওয়ায় পাকিস্তানে জনপ্রিয় অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়াকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার বেধে দেওয়া ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে আপত্তিকর ও পবিত্রতা ক্ষুণ্নকারী কনটেন্ট ব্লক না করায় উইকিপিডিয়াকে নিষিদ্ধ ঘোষণা করে পাকিস্তানের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ (পিটিএ)।

পিটিএর এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ডন।

নিয়ন্ত্রক এ কর্তৃপক্ষ বলছে, ওয়েবসাইটটে তাদের অনুরোধের প্রেক্ষিতে উইকিপিডিয়া কিছু তো বলেইনি, এমনকি প্রশ্নবিদ্ধ কনটেন্টগুলো সরিয়েও নেয়নি।

পিটিএ-র মুখপাত্র মালাহাত ওবায়েদ বলেছেন, নির্দেশ না মানায় প্রাথমিকভাবে উইকিপিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। উইকিপিডিয়া যদি নিয়ন্ত্রক কর্তৃপক্ষের চিহ্নিত পবিত্রতা ক্ষুণ্নকারী কনটেন্টগুলো সরিয়ে নেয়, তবে তাদের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত পর্যালোচনা করে দেখা হবে।

উইকিপিডিয়া পরিচালনাকারী দাতব্য সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশন বৃহস্পতিবার বলেছে, তারা উইকিপিডিয়ায় কী কী কনটেন্ট থাকবে এবং কীভাবে থাকবে, কীভাবে রাখা হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেন না।

এর আগে পাকিস্তান ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তাদের দেশে ইউটিউব বন্ধ করে রেখেছিল। সাম্প্রতিক বছরগুলোতেও দেশটি ‘অশালীন’, ‘অনৈতিক’ কনটেন্টের কারণে একাধিকবার জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক বন্ধ রেখেছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com