1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
Title :

আফ্রিদির মেয়েকে বিয়ে করলেন আরেক আফ্রিদি

  • আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.৫৭ পিএম
  • ১৯৬ Time View

সবকিছু ঠিক ছিল আগেই। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) চূড়ান্ত কাজটাও সেরে নিলেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদির মেয়ে আনশা আফ্রিদিকে বিয়ে করলেন তিনি। খবর জিও টিভির।

শহীদ আফ্রিদি ও শাহিন আফ্রিদি; একজন সাবেক কিংবদন্তি অলরাউন্ডার, অন্যজন বর্তমান তারকা পেসার। নামের মধ্যে তাদের বেশ মিল। নামের মিল থেকে এবার পারিবারিকভাবেও মিল হয়ে গেল তাদের। যদিও বছর দেড়েক আগে থেকেই বিয়ে নিয়ে দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠতা ছিল।

শহিদ আফ্রিদির পাঁচ মেয়ে। তাদের মধ্যে আনশা দ্বিতীয়। আনশা ছাড়া বাকিরা হলেন- আকসা, আজওয়া, আসমারা এবং আরওয়া। জানা গেছে, ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি টান রয়েছে আনশার। বাবার খেলা দেখতে মাঝে মধ্যেই মাঠে আসতো সে।

প্রসঙ্গত, শাহিন আফ্রিদি ২০১৮ সালের এপ্রিলে টি-টোয়েন্টি খেলার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখান। একই বছরের ডিসেম্বরে টেস্ট ক্রিকেটেও অভিষেক হয় তার। এখন পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে ২৫ টেস্টে ৯৯, ৩২ ওয়ানডেতে ৬২ ও ৪৭ টি-টোয়েন্টিতে ৫৮ উইকেট শিকার করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com