1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
Title :
নিহত রাকিব জিপিএ-৫ পেয়েছে; গোপালপুরের বাড়িতে মিষ্টি বিতরণের পরিবর্তে কুলখানি অনুষ্ঠিত এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখার উদ্বোধন প্রবাসী বাংলাদেশিদের জন্য ট্রাস্ট ব্যাংকের এনআরসিটি হিসাব চালু স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে চুয়াডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন পর্যটন ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে গুরুত্ব দিয়ে শেষ হলো পর্যটন মেলা ২০২৬ কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন ডিজিটাল ন্যানো ঋণ চালুর লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও শেবা.এক্সওয়াইজেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর লভ্যাংশ ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স

শিক্ষামন্ত্রী: বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে প্রতিটি সেবা জনগণের কাছে পৌঁছে যাবে

  • আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.৫৯ পিএম
  • ৩০২ Time View

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যবই পৌঁছে দেওয়া হয়েছে। যেখানে বাকি ছিল তাদের গত মাসের ২৫ তারিখের মধ্যে দেওয়ার কথা ছিল। এরপরও যদি কোথাও বই পৌঁছাতে দেরি হয়ে থাকে অবশ্যই আমরা বিষয়টি দেখব। তবে আমি সবাইকে বলব ওয়েবসাইটে প্রতিটি বই দেওয়া আছে। কাজেই কোথাও কোনো ব্যত্যয় ঘটে থাকলে ওয়েবসাইট থেকে বই নিয়ে শিক্ষকরা পড়াতে পারেন।

শুক্রবার (৩ ফেব্রুযারি) সকাল ১০টায় চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। বঙ্গবন্ধু যেই স্বপ্ন দেখিয়েছেন প্রধানমন্ত্রী তা বাস্তবায়ন করে দিয়েছেন। বঙ্গবন্ধুর কন্যাও ঠিক পিতার মতো যখন যে স্বপ্ন দেখান তা বাস্তবায়ন করেন। তিনি ডিজিটাল বাংলাদেশ, মধ্যম আয়ের দেশের কথা বলেছিলেন। তা বাস্তবায়ন করেছেন। এখন তিনি আমাদের বলেছেন ২০৪১ সালের মধ্যে আমরা একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ হব। সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।

দীপু মনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার মূল চাবিকাঠি হবে ডিজিটাল সংযোগ। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মার্ট সমাজের জন্য ডিজিটাল সংযোগ মূল ভিত্তি হিসেবে কাজ করবে। বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে প্রতিটি সেবা জনগণের কাছে পৌঁছে যাবে।

তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশের যাত্রায় রাজনীতিতেও স্মার্ট হতে হবে। প্রত্যেক রাজনৈতিক দল স্মার্ট বাংলাদেশকে প্রধান্য দিয়ে কাজ করতে হবে। মিথ্যাচার, অপপ্রচার, মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে পুড়িয়ে মারা কোনোভাবেই স্মার্ট বাংলাদেশের স্মার্ট রাজনীতির অংশ হতে পারে না। যারা এই অপরাজনীতির চর্চা করেন স্মার্ট রাজনীতির জন্য তাদেরকেও সঠিক রাজনীতিতে আসতে হবে।

এসময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com