সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ন্যাশনাল ব্যাংক ও ডি-লোকাল-এর মধ্যে রেমিট্যান্স সার্ভিস চালু কালিয়ায় ভুয়া পশু চিকিৎসকের দৌরাত্ম্যে বাড়ছে ক্ষতির আশঙ্কা পথচলতি মানুষের জন্য দেশব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করছে বাংলালিংক বাকৃবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির নতুন কমিটি ঘোষণা   ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত পেঁয়াজসহ সকল কৃষি পণ্যের লাভজনক মূল্য নিশ্চিতকরণে কৃষি মূল্যনীতি ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা উন্নয়ন নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ বাজেট: আয়কর আইনে পরিবর্তনে প্রস্তাব চাইল জাতীয় রাজস্ব বোর্ড ১৬–১৮ বছরের নিচের নাগরিকরাও এনআইডির জন্য আবেদন করতে পারবে

তথ্যমন্ত্রী: গুজব সোশ্যাল মিডিয়াতে রটানো হলে সত্যটাও সোশ্যাল মিডিয়াতেই যেন বলা হয়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১৭৭ Time View

অনিবন্ধিত পোর্টাল ও আইপিটিভির ‘গুজব’ বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিনে নিজ মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘দেখা যায় জেলাপর্যায়ে অনেকগুলো অনিবন্ধিত অনলাইন পোর্টাল, আপিটিভি আছে, ইউটিউব আছে; সেখানে যারা কাজ করে তারা আবার নিজেদের সাংবাদিক বলে পরিচয় দেন। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে ভুল-গুজব-বিভ্রান্তি ছড়ায়৷ এটি বড় চ্যালেঞ্জ।’

এ ব্যাপারে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘তারা যদি দেখেন কেউ বিভ্রান্তি, গুজব, অসত্য, ভুল ছড়িয়ে হানাহানি করছে, বা কারো বিরুদ্ধে ব্যক্তি আক্রমণ করে তা আবার অন্য এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করছে, তবে তা ত্বরিৎ আমাদের জানাতে বলেছি।

‘সেই সাথে সত্য কী, তা প্রচার করতে বলেছি। গুজব সোশ্যাল মিডিয়াতে রটানো হলে সত্যটাও সোশ্যাল মিডিয়াতেই যেন বলা হয়, সে ব্যাপারে তাদের (ডিসি) বলা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS