1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
Title :
কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন ডিজিটাল ন্যানো ঋণ চালুর লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও শেবা.এক্সওয়াইজেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর লভ্যাংশ ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে এনআরবি ব্যাংক রিজভীর কথা ও ওয়ালিদের সুরে প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে অভী প্রেস ক্লাবে হামলা ও ফ্ল্যাট দখলের হীন নীল নকশা: ‘বিজয় রাকিন সিটিতে বহিরাগতদের যোগসাজসে প্রশাসকের ভয়াল সিন্ডিকেট’ কিশোর ফুটবল টুর্নামেন্ট ক্রীড়াঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে-আসাদুল হাবিব দুলু কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১,৩১৩ জন, ফলাফলে এগিয়ে মেয়েরা

প্রথম দিনেই ১০টি রেকর্ড গড়ল ‘পাঠান’

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩, ৬.২৫ পিএম
  • ২৬৮ Time View

করোনা ধাক্কার পর বয়কট বলিউড ট্রেন্ড অনেকটাই লাইনচ্যুত করেছিল হিন্দি ছবির ব্যবসাকে। অবস্থা এতটাই বেগতিক ছিল যে বাধ্য হয়ে সরকারের হস্তক্ষেপ পর্যন্ত কামনা করেন বলিউড সংশ্লিষ্টরা। অবশেষে দীর্ঘ খরা কাটল। রাজা ফিরলেন রাজার বেশে। একের পর এক রেকর্ড গড়ছে বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। মুক্তির প্রথম দিনেই একাধিক বক্স অফিস রেকর্ড গড়ল ছবিটি। বাণিজ্য বিশ্লেষকদের ধারণা সামনের দিনগুলোতে ‘পাঠান’ তার জয়যাত্রা অব্যাহত রাখবে।

রেকর্ডগুলো-

১) হিন্দি ছবির নিরিখে এখনও পর্যন্ত ‘পাঠান’-ই সবচেয়ে বড় পরিসরে মুক্তি পেয়েছে। প্রথম দিন ছবিটি ভারতে মোট ৫,৫০০টি এবং ভারতের বাইরে ২,৫০০টি পর্দায় মুক্তি পেয়েছে।

২) হিন্দি ছবির বাজারে প্রথম দিন সবচেয়ে বেশি ব্যবসার পরিমাণও ঝুলিতে পুরেছে এই ছবি। ঘরোয়া বক্স অফিসে প্রথম দিনে ছবির হিন্দি ভার্সনের ব্যবসার পরিমাণ ৫৫ কোটি টাকা। অন্যান্য আঞ্চলিক ভাষায় ছবিটি প্রথম দিনে ঘরে তুলেছে ২ কোটি টাকা।

৩) ছুটির দিন নয়, এমন দিনে মুক্তিপ্রাপ্ত ছবির তালিকাতেও ব্যবসার অঙ্কে ‘পাঠান’ রয়েছে শীর্ষে।

৪) যশরাজের ‘স্পাই ইউনিভার্স’-এর তৃতীয় ছবি হিসেবেও ‘পাঠান’ বক্স অফিসে সবচেয়ে বেশি ব্যবসা করেছে। এর আগে এই ইউনিভার্সের ‘এক থা টাইগার’ এবং ‘ওয়ার’ ছবি দুটোও প্রথম দিনে ব্যবসার নিরিখে নজির গড়েছিল।

৫) এখনও পর্যন্ত শাহরুখ খান অভিনীত ছবিগুলোর মধ্যে প্রথম দিনে সবচেয়ে বেশি ব্যবসা করেছে ‘পাঠান’।

৬) শাহরুখের পাশাপাশি জন আব্রাহামের ক্যারিয়ারেও ‘পাঠান’-ই প্রথম দিনের ব্যবসার নিরিখে সব থেকে বড় ছবি।

৭) দীপিকা পাড়ুকোনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এখনও পর্যন্ত অভিনেত্রীর ক্যারিয়ারে বক্স অফিসে প্রথম দিনে সব থেকে বেশি ব্যবসা করা ছবি ‘পাঠান’।

৮) ‘যশরাজ ফিল্মস’-এর ইতিহাসেও সংস্থা প্রযোজিত ছবির ক্ষেত্রে প্রথম দিনে সব থেকে বেশি ব্যবসা করেছে ‘পাঠান’।

৯) এর আগে পরিচালক সিদ্ধার্থ আনন্দ ‘ব্যাং ব্যাং’ এবং ‘ওয়ার’-এর মতো অ্যাকশন-থ্রিলার ছবি উপহার দিয়েছেন। কিন্তু ‘পাঠান’-ই তার ক্যারিয়ারের এখনও পর্যন্ত ছবি মুক্তির প্রথম দিনে সব থেকে বেশি ব্যবসা করা ছবি।

১০) এই নিয়ে ‘যশরাজ’-এর তৃতীয় ছবি প্রথম দিনেই ৫০ কোটি টাকার বেশি ব্যবসা করল। আগের দুটি ছবি ছিল ‘থাগস অব হিন্দুস্তান’ এবং ‘ওয়ার’।

সূত্র: আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com