1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

কিশোরগঞ্জে মসজিদের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সভাপতি কারাগারে

  • আপডেট : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩, ৮.১২ পিএম
  • ৫২০ Time View

নিজস্ব প্রতিনিধিঃ কিশোরগঞ্জের নিকলীতে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতি মো. আসমত আলীকে (৫৭) জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৫ জানুয়ারি) আসমত আলী আত্মসমর্পণ করতে গেলে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নম্বর আদালতের বিচারক মোহাম্মদ আশিকুর রহমান এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত ১০ বছরে ৬ একরের বিশাল আয়তনের পুকুর পত্তন থেকেই প্রায় ৭০ লাখ টাকাসহ কৃষিজমি পত্তন, দোকান ভাড়ার জামানত, দোকান ভাড়া, অটোরিকশা ও বাসস্ট্যান্ড ইজারা, গাছ ও ঘাস বিক্রি, পুরাতন মাদ্রাসা ঘর ভাড়া, পরিত্যক্ত ঘর বিক্রি, গোরস্থান উন্নয়নে প্রাপ্ত অনুদান এবং বছরব্যাপী প্রাপ্ত অনুদান বাবদ আরও প্রায় ৫৯ লাখ টাকা মসজিদের আয় হয়। অভিযুক্ত মো. আসমত আলী মসজিদের সভাপতি থাকার সময় ইমাম ও মুয়াজ্জিনের বেতন এবং মসজিদ ও মসজিদের দোকানপাট সংস্কার বাবদ ব্যয় করেন ৩৩ লাখ টাকা।

মসজিদ কমিটির বর্তমান সদস্য আসাদুজ্জামান সেলিম মামলায় উল্লেখ করেন, মসজিদের সাবেক সভাপতি মো. আসমত আলীর দায়িত্ব পালনকালে আগের জমা টাকাসহ বিভিন্ন খাত থেকে আয় করেন ১ কোটি ২৮ লাখ ৯৫ হাজার টাকা। ওই টাকা থেকে তিনি বিভিন্ন খাতে ব্যয় করেন ৩৩ লাখ টাকা। তার কাছে থাকা ৯৫ লাখ ৯৫ হাজার টাকা রয়ে যায়। এ নিয়ে আসমত আলীর নেতৃত্বে গঠিত কমিটির সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্য পদত্যাগ করলে এ ব্যাপারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় মুসল্লিরা।

এ পরিস্থিতিতে অডিট কমিটি গঠন এবং কমিটি বিলুপ্ত করে নিকলী উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি ও নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।

অডিট কমিটি সাবেক সভাপতি মো. আসমত আলীকে একাধিকবার নোটিশ করে হিসাব বুঝিয়ে দিতে এবং তার হাতে থাকা মসজিদের আয়ের টাকা ব্যাংক হিসাবে জমা দেয়ার কথা বলে। কিন্তু তিনি সাড়া দেননি।

পরে নতুন কমিটি ও মসজিদের মুসল্লিদের সিদ্ধান্তে কমিটির সদস্য আসাদুজ্জামান সেলিম বাদী হয়ে গত বছরের ১৮ মে আদালতে মামলা করেন। আদালত পিবিআই কিশোরগঞ্জকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পিবিআই তদন্ত করে গত বছরের ৭ নভেম্বর প্রতিবেদন দাখিল করে। তবে প্রতিবেদনে পিবিআই আসমত আলী ১৫ লাখ ২৬ হাজার ৫৯২ টাকা ১৫ পয়সা আত্মসাৎ করেছেন বলে উল্লেখ করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com