1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Title :
কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন ডিজিটাল ন্যানো ঋণ চালুর লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও শেবা.এক্সওয়াইজেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর লভ্যাংশ ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে এনআরবি ব্যাংক রিজভীর কথা ও ওয়ালিদের সুরে প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে অভী প্রেস ক্লাবে হামলা ও ফ্ল্যাট দখলের হীন নীল নকশা: ‘বিজয় রাকিন সিটিতে বহিরাগতদের যোগসাজসে প্রশাসকের ভয়াল সিন্ডিকেট’ কিশোর ফুটবল টুর্নামেন্ট ক্রীড়াঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে-আসাদুল হাবিব দুলু কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১,৩১৩ জন, ফলাফলে এগিয়ে মেয়েরা

রানার অটোর শেয়ারপ্রতি লোকসান ১ টাকা ১৮ পয়সা

  • আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩, ৯.১৮ পিএম
  • ২৩৩ Time View

উচ্চ প্রিমিয়ামে আইপিওতে আসা প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেড বড় ধরনের লোকসানে পড়েছে। চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটি একক ও সমন্বিত-উভয়ভাবে লোকসান দিয়েছে। সর্বশেষ প্রকাশিত কোম্পানির আর্থিক প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে এককভাবে কোম্পানিটি শেয়ার প্রতি ১ টাকা ১৮ পয়সা লোকসান দিয়েছে। গত বছর একই সময়ে ২৮ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে দ্বিতীয় প্রান্তিক প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সব সমন্বিতভাবে শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৮ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে সমন্বিতভাবে শেয়ার প্রতি ৯৬ পয়সা আয় হয়েছিল।

এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিতভাবে ৩ টাকা ১৩ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৪৯ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬২ টাকা ৬১ পয়সা।

সূত্রে জানা গেছে, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যান বিক্রি হ্রাস ও ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ার কারণে এই লোকসান হয়েছে। তবে এ থেকে উত্তরণে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে তারা। এর মধ্যে তাদের থ্রি হুইলার যান তৈরির ইউনিট তৃতীয় প্রান্তিকে উৎপাদনে যাবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com