1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
Title :
স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে চুয়াডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন পর্যটন ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে গুরুত্ব দিয়ে শেষ হলো পর্যটন মেলা ২০২৬ কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন ডিজিটাল ন্যানো ঋণ চালুর লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও শেবা.এক্সওয়াইজেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর লভ্যাংশ ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে এনআরবি ব্যাংক রিজভীর কথা ও ওয়ালিদের সুরে প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে অভী

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা পেলেন যারা

  • আপডেট : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩, ৮.১২ পিএম
  • ২৬৫ Time View

গেল বছরের বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে আইসিসি। ব্যাট, বল এবং অলরাউন্ড পারফরম্যান্সের ভিত্তিতে এই একাদশ সাজায় আইসিসি। এশিয়ার ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান থেকে একাদশে ক্রিকেটার জায়গা পেলেও বাংলাদেশ এবং আফগানিস্তানের কোনো ক্রিকেটারের জায়গা হয়নি আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে।

আইসিসি ঘোষিত দলে সবচেয়ে বেশি তিনজন সুযোগ পেয়েছে ভারতের। তারা হলেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া। এছাড়া পাকিস্তানের ক্রিকেটার রয়েছে দুইজন।

আইসিসির বর্ষসেরা একাদশের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের জস বাটলার। ওপেনিংয়ে বাটলারের সঙ্গী হিসেবে থাকছেন পাকিস্তান রিজওয়ান। তিনে রয়েছেন ভারতের বিরাট কোহলি, চারে তারই সতীর্থ সূর্যকুমার যাদব রয়েছেন।

অলরাউন্ডারদের মধ্যে সেরা একাদশে জায়গা পেয়েছেন সিকান্দার রাজা, গ্লেন ফিলিপস, হার্দিক পান্ডিয়া ও স্যাম কারান। সেরা একাদশে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকছেন পাকিস্তানের হারিস রউফ ও শ্রীলঙ্কার হাসারাঙ্গা। আর দলটির পেস বোলিংয়ে আছেন আইরিশ ফাস্ট বোলার জশ লিটল।

আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দল: জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), মোহাম্মদ রিজওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, গ্লেন ফিলিপস, সিকান্দার রাজা, হার্দিক পান্ডিয়া, স্যাম কারান, হাসারাঙ্গা ডি সিলভা, হারিস রউফ ও জশ লিটল।

সূত্র: আইসিসি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com