1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী: মিয়ানমার থেকে আর কাউকে ঢুকতে দেয়া হবে না

  • আপডেট : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩, ৬.২৬ পিএম
  • ২৪৯ Time View

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি ভালো নয়। আতঙ্কে কেউ কেউ প্রবেশ করেছে। তবে নতুন করে মিয়ানমার থেকে আর কাউকে ঢুকতে দেয়া হবে না।

সোমবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

আবারও দেশে রোহিঙ্গা প্রবেশ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এটি নিয়ে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে, মূলত আমরা আর কাউকে ঢুকতে দিব না। নতুন কাউকে ঢুকতে দেয়া হবে না। শূন্যরেখায় যে বিশৃঙ্খলা চলছে মিয়ানমারের দুই দলের মধ্যে ভয় ও আতঙ্কে বেশকিছু মানুষ এদিক ওদিক ছোটাছুটি করছে। পরিস্থিতি খুব বেশি ভালো না। কারণ বাড়ি ঘর অনেক জ্বালিয়ে দিয়েছে। এসব বিষয়ে বিশদভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে।

মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার জাহাজের অবস্থান সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানে না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমরা শুধু জানি জাহাজটিতে নিষেধাজ্ঞা দেয়া ছিল। সে জন্য আমরা আমাদের বন্দরে পণ্য খালাসের অনুমতি দেয়া হয়নি। এরপর জাহাজটি কোথায় গেল আর না গেল, সেটা আমাদের জানার বিষয় নয়।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এ জাহাজের ওপর নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্রের, আন্তর্জাতিক নয়। এ নিষেধাজ্ঞায় আমাদের সম্পর্কে প্রভাব ফেলবে না। রূপপুরে রাশিয়ার পণ্যবাহী জাহাজের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক নয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটিজি নিয়ে চীনা রাষ্ট্রদূত পরামর্শ দিয়ে বলেন, কোনো দেশকে বাদ দিয়ে বা কারও বিরুদ্ধে জোট হলে তাতে যোগদানের ব্যাপারে সতর্ক থাকার কথা জানান।

এরআগে রোববার (২২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আব্দুল মোমেন বলেন, মিয়ানমার সীমান্তে হত্যা এবং গোলাগুলির ঘটনা দুঃখজনক। বাংলাদেশ তার সীমান্ত রক্ষা করে চলেছে। চীনকে এ ব্যাপারে অবহিত করা হবে। 

এছাড়া চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বেইজিং যথাযথভাবে ভূমিকা রেখে যাচ্ছে। বেইজিংও বিশ্বাস করে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনই একমাত্র সমাধান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com